নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি!
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরাইলি সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরো কয়েকজন ইসরাইলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা জারির খবর শুনে ইসরাইলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী, বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ 'জরুরি বৈঠক' করেছে।
খবরে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়েই বলা হয়, অদূর ভবিষ্যতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সভা আহ্বান করা হয়।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজের অফিস টাইমস অব ইসরাইলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে।
নেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বায়েরবকের সাথেও আলাপ করে তাদের সহায়তা চেয়েছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে কাটজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলো। এতে সিদ্ধান্ত নেয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবেং গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য 'কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের' সহায়তা নেয়া হবে।
ইসরাইল আশঙ্কা করছে, গাজা উপত্যকায় মানবিক সঙ্কটের কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে, ইসরাইল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।