মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঈদে বিলাদত উপলক্ষে তুরস্কের মসজিদগুলোতে নানা আয়োজন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, সকাল ৪:২৬
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঈদে বিলাদত উপলক্ষে তুরস্কের মসজিদগুলোতে নানা আয়োজন

আল ইহসান ডেস্ক:
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে তুরস্কের মসজিদগুলোতে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের বিশ্বখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদসহ বড় বড় সব মসজিদে আলোচনা অনুষ্ঠান ও বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের মসজিদগুলোতে ‘মাওলিদ আল-শরীফ’ উপলক্ষে নানা আয়োজন হয়ে থাকে। দিবসটি উদযাপনে তুর্কিদের রয়েছে বেশ আগ্রহ।
এদিন তারা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একইসাথে পবিত্র কুরআন শরীফ পাঠের পাশাপাশি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনী মুবারক পঠন-পাঠন অনুষ্ঠিত হয়। সব শেষে মসজিদে অনুষ্ঠিত সম্মিলিত দোয়ায় অংশ নেন সবাই।
ইস্তাম্বুলের আল-ফাতিহ মসজিদ, সুলতান আইউব মসজিদ, সুলেমানিয়া মসজিদ, গ্র্যান্ড ক্যামলিকা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক মসজিদে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ছিল পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত, ইসলামী বিশেষজ্ঞদের আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এতে পুরুষদের পাশাপাশি শিশু ও নারীরাও অংশ নেয়।
আয়োজন শেষে আল-ফাতিহ সিটি করপোরেশনের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। ইস্তাম্বুল ছাড়াও তুরস্কের বিভিন্ন অঞ্চলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সিরাত মুবারক বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ (জন্মবার্ষিকী) উপলক্ষে তুরস্কসহ সারা বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘উনার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আমি আমার জাতি ও মুসলিম বিশ্বকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক উনার কাছে কামনা করছি, তিনি যেন অনুগ্রহপূর্ণ এই রাতকে পুরো মানবতার জন্য কল্যাণের বাহক করেন, যা উভয় জগতের সর্দার আমাদের প্রিয় রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফের সাক্ষী ছিলেন।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ… ১৫ মিনিট আগে গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র… ১৫ মিনিট আগে সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের… ১৯ মিনিট আগে ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি… ২০ মিনিট আগে ৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন… ২১ মিনিট আগে বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ১ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১৩ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৫ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৫ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৬ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৬ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৬ ঘণ্টা আগে