মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত রওযা শরীফ ও মদীনা শরীফে দূরভিসন্ধিকারীদের ধ্বংস অত্যাবশ্যকীয় (৩)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, দুপুর ১২:৩৮ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৪৫
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত রওযা শরীফ ও মদীনা শরীফে দূরভিসন্ধিকারীদের ধ্বংস অত্যাবশ্যকীয় (৩)

পূর্ব প্রকাশিতের পর
৫৫০ হিজরীতে পবিত্র রওযা শরীফ উনাকে নিয়ে ষড়যন্ত্রের তৃতীয় ঘটনা ইতিহাসে বেশ প্রসিদ্ধি লাভ করেছে। বিশিষ্ট বুযূর্গ, সুলত্বান হযরত নূরুদ্দীন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বপ্নে বিশেষ সাক্ষাত মুবারক প্রদান করেন। নীল চোখা দুই খ্রিস্টানকে দেখিয়ে বলেন, “হে নূরুদ্দীন জঙ্গী! আপনি এদেরকে গ্রেফতার করুন। এরা আমাকে কষ্ট দিচ্ছে। ” একে একে তিন রাত একই স্বপ্ন মুবারক দেখে মুবারক নির্দেশ পেয়ে তিনি হাবীবী দুশমনদের গ্রেফতারের জন্য অভিযানে বেরিয়ে পড়েন। হিকমতপূর্ণ বিভিন্ন কৌশলে তাদেরকে তিনি গ্রেফতার করে তাদের শক্ত জবাবদিহী নেন। পরিশেষে প্রমাণিত হয় যে, ইহুদীদের অর্থ ও পরিকল্পনা অনুযায়ী তারা রওযা শরীফ হতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জিসিম মুবারক চুরি করতে এসেছে। পরিকল্পনা অনুযায়ী তারা সুড়ঙ্গ কেটে এগুচ্ছিল। কিন্তু রওযা শরীফ উনার নিকটবর্তী হলে তারা ভয়াবহ শব্দ শুনতে পায়। যা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে। সুলত্বান হযরত নূরুদ্দীন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি রওযা শরীফ নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি প্রদান করেন। তিলে তিলে শাস্তি প্রদান করতঃ শুলে চড়িয়ে তাদেরকে মৃত্যুদ- প্রদান করেন। পাশাপাশি পবিত্র রওযা শরীফ উনার চতুর্দিকে গভীর খনন করে সীসা ঢালাই করে দেন। যাতে করে পরবর্তীতে কেউ যেন আর কখনোই সুড়ঙ্গ পথে এগুতে না পারে। আর এভাবেই রওযা শরীফ নিয়ে দূরভিসন্ধির বিনাশ সাধিত হয়।
সুলত্বান হযরত নূরুদ্দীন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র রওযা শরীফ উনার চর্তুপার্শ্বে সীসা ঢালাই করে দেওয়ায় পবিত্র রওযা শরীফ নিয়ে গোপন ষড়যন্ত্রের যবনিপাত ঘটে। বিধায় লা’নতগ্রস্তরা নতুন পরিকল্পনা নিয়ে আগায়। কিতাবে উল্লেখ আছে, শিয়া ও রাফেযীরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পাশে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের রওযা শরীফ সহ্য করতে পারে না। বিধায় একবার তারা মদীনা শরীফ উনার গভর্ণরকে অর্থের বিনিময়ে হাত করে। অর্থে বিক্রয় হওয়া গভর্ণর পবিত্র রওযা শরীফ উনার খাদিমকে বলে, “এরা যখন পবিত্র রওযা শরীফ উনার দরজা মুবারক খুলতে বলবে, আপনি তখন তা খুলে দিবেন। তাদের কোন কাজে আপনি বাধা বা আপত্তি করবেন না। ”
পবিত্র রওযা শরীফ উনার খাদিম নিজেই পরবর্তীতে বর্ণনা করেন যে, বা’দ ইশা পুরো মদীনা শরীফ নীরব নিস্তব্ধ হয়ে যায়। শিয়া-রাফেযী সম্প্রদায়ের চল্লিশজন লোক সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের জিসিম মুবারক সরিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসে। প্রত্যেকের হাতে রয়েছে কোদাল, শাবলসহ রওযা শরীফ খননের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। তারা বাবুস সালামে এসে করাঘাত করে। গভর্ণরের নির্দেশে অসহায় হয়ে লা’নত বর্ষণের আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত অবস্থায় পবিত্র রওযা শরীফ উনার খাদিম দরজা মুবারক খুলে দিয়ে দূরে সরে পড়েন। আর কান্নাকাটি রোনাজারী করতে থাকেন। এদিকে সম্মানিত দ্বীন ইসলাম উনার দুশমন এই শিয়ারা দরজা মুবারক দিয়ে ঢুকে পড়ে। কিন্তু তারা পবিত্র রওযা শরীফ উনার নিকটবর্তী হওয়া মাত্রই বিকট শব্দে যমীন ফাঁক হয়ে যায়। ষড়যন্ত্রে লিপ্ত চল্লিশজন তাদের আসবাবপত্রসহ চোখের পলকে মাটিতে মিশে নিশ্চিহ্ন হয়ে যায়। মহান আল্লাহ পাক তিনি পবিত্র রওযা শরীফ উনার সাথে বেয়াদবীকারীদেরকে পুরোপুরি বিলীন করে দেন।
উপরোক্ত আলোচনা দ্বারা প্রতিভাত হয় যে, পবিত্র মদীনা শরীফ ও পবিত্র রওযা শরীফ উনাদের কোন ধরনের অনিষ্ট করতে বা পবিত্র জিসিম মুবারক চুরি বা স্থানান্তরের জন্য যারাই অপচেষ্টা চালিয়েছে, প্রত্যেকেই অকল্পনীয়ভাবে লা’নতগ্রস্ত হয়ে পুরোপুরি নিশ্চিহ্ন ও বিলীন হয়েছে। ক্বিয়ামত পর্যন্ত যারাই এরুপ ষড়যন্ত্রে লিপ্ত হবে, সকলেই নির্মমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে।
কাজেই, সউদী ইহুদী সরকারের উচিত উপরোক্ত ঘটনাবলী হতে ইবরত-নছীহত গ্রহণ করতঃ পবিত্র মদীনা শরীফ ও পবিত্র রওযা শরীফ উনাদের ব্যাপারে সর্বপ্রকার দূরভিসন্ধি হতে সরে থাকা। সেখানে শরীয়ত বিরোধী সর্বপ্রকার কার্যক্রম বন্ধ করা। অন্যথায় তাদের ধ্বংস অনিবার্য। যা বলাই বাহুল্য। (সমাপ্ত)

-আল্লামা মুহম্মদ ইমাদুদ্দীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪) ১৩ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২) মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২) ১৩ ঘণ্টা আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০) ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব) সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব) ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) ১ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) ১ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ১ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) ২ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) ২ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) ২ দিন আগে