নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অনুপম মুহব্বত মুবারক প্রকাশের অনন্য ঘটনা
হাবীবুল্লাহ ইশক্বে দিওয়ানা হয়ে হযরত নূরুদ্দীন আব্দুর রহমান ইবনে আহমদ জামি খোরাসানী রহমতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফ পানে ছুটেন। প্রথম মনযিলে তিনি যখন রাত্রি যাপন করেন তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওই এলাকার প্রশাসককে স্বপ্নে বলেন, “আব্দুর রহমান ইবনে জামিকে পবিত্র মদীনা শরীফে আসতে বারণ করো।” মুবারক নির্দেশনা অনুযায়ী প্রশাসক হযরত নূরুদ্দীন আব্দুর রহমান ইবনে আহমদ জামি খোরাসানী রহমতুল্লাহি আলাইহি উনাকে পবিত্র মদীনা শরীফে যেতে নিষেধ করেন। মুবারক নির্দেশনা হাবীবুল্লাহ ইশকে বিভোর অন্তর বিচলিত হয়ে পড়েন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে কেন পবিত্র মদীনা শরীফে যেতে নিষেধ করলেন? জুদায়ির আশঙ্কা আর ইশক্বি জোশ নিয়ে তিনি এবার গোপনে রওয়ানা হন। কিন্তু পরবর্তী মনযিলে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি। আবারো স্থানীয় প্রশাসকের মাধ্যমে উনাকে পবিত্র মদীনা শরীফে যেতে নিষেধ করা হয়। এবার হযরত নূরুদ্দীন আব্দুর রহমান ইবনে আহমদ জামি খোরাসানী রহমতুল্লাহি আলাইহি তিনি কিংকর্তব্যবিমূঢ়। তিনি বেশ চিন্তিত-পেরেশান হয়ে পড়লেন। এবার তিনি স্বাভাবিক রাস্তা ছেড়ে দুর্গম পথকে বেছে নিলেন। যে কোনভাবে পবিত্র মদীনা শরীফে পৌঁছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে সালাম পেশ করতেই হবে এবং কবিতা পাঠও করতে হবে এবং গোস্তাখি ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু আবারো প্রশাসককে বলা হলো, ‘আব্দুর রহমান ইবনে জামি পবিত্র মদীনা শরীফে আসছেন। যে কোনভাবে হোক উনাকে এখানে আসতে দেয়া যাবেনা।’ মুবারক নির্দেশনা অনুযায়ী অনেক খোঁজাখোঁজি করে উনাকে বের করা হলো। প্রশাসক এবার কিছুটা কঠোরতা প্রকাশ করলো। উনাকে বন্দি করা হলো।
এবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই প্রশাসককে আবারো সাক্ষাত মুবারক দিলেন। তিনি ইরশাদ মুবারক করলেন, ‘আব্দুর রহমান ইবনে জামি কোন অপরাধী নন। তিনি আমার আশিক্ব। তিনি আমার পবিত্র রওযা শরীফে সরাসরি উপস্থিত হয়ে আমার মুবারক শানে না’ত শরীফ পাঠ করতে আগ্রহী। তিনি আমার এমনি আশিক্ব, তিনি যদি না’ত শরীফ পাঠের সুযোগ পান, তাহলে উনার ইশক্বের প্রতিদান স্বরূপ আমাকে উনার সাথে সরাসরি মুআনাকাহ মুবারক করার প্রয়োজন দেখা দিবে। যা ক্বিয়ামতের আগে সম্ভব নয়। তাই, উনাকে সসম্মানে উনার ঠিকানায় পৌঁছে দিন।’ সত্যিই উনাকে সসম্মানে উনার ঠিকানায় পৌঁছে দেয়া হলো। সুবহানাল্লাহ! (জাফরুল মুহাসসিলীন)
এখানে কয়েকটি বিষয় সুস্পষ্ট। প্রথমত: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলের অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন। দ্বিতীয়ত: তিনি কারো মত নন। পবিত্র রওজা শরীফে তিনি উনার হাক্বীক্বী শান মুবারকে অবস্থান মুবারক করছেন। তৃতীয়ত: তিনি যে কোন বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ!
-০-
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।