নিষেধাজ্ঞা শেষে ঘাটে ইলিশ সংকট
, ১৩ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বরিশাল সংবাদদাতা:
সাগর ও নদী থেকে মাছ আহরণের পর তা বরিশাল নগরীর পোর্ট রোডে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন জেলেরা। সেখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ৪ নভেম্বর। প্রথম দিকে ইলিশের সরবরাহ ভালো ছিল। চলতি সপ্তাহে ইলিশ সংকটে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র। নদ-নদীর অন্য মাছের ওপর নির্ভর করে চলছেন আড়তদাররা।
কারণ হিসেবে ব্যবসায়ী ও জেলেরা বলছেন, মৎস্য অবতরণ কেন্দ্রে এখন যে ইলিশ আসছে, তা বরিশাল ও ভোলার বিভিন্ন নদ-নদীর। সাগরের ইলিশ এখন বরিশালে আসছে না। কারণ পদ্মা সেতু চালুর পর সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হয়েছে। কুয়াকাটা ও বরগুনাসহ উপকূলের জেলেরা আলীপুর-মহিপুর এবং পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তগুলোয় ইলিশ বিক্রি করছেন। পাইকাররা সহজে মাছ কিনে সড়ক পথে দেশের সর্বত্র পাঠাতে পারছেন। আগে ট্রলার আসত বরিশালে। তখন জ্বালানি তেল খরচ হলেও তাদের লাভ হতো। এখন আর সে খরচ লাগছে না। এজন্য বরিশালে সাগরের ইলিশ নিয়ে আসছেন না জেলেরা।
এদিকে বরিশালের নদ-নদীতে জেলেরা দিন-রাত জাল ফেলে ইলিশের দেখা পাচ্ছে সামান্যই। তা দিয়ে তাদের ঋণ পরিশোধ করে সংসার চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে জেলেদের দাবি। তারা বলছেন, মা-ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদীতে ভালোই মাছ পেয়েছেন। চলতি সপ্তাহ থেকে নদীতে তেমন একটা মাছের দেখা মিলছে না।
হিজলার বাউশিয়া এলাকার জেলে সোলাইমান বলেন, ‘দিন-রাত জাল ফেলে নদীতে ১০-২০ কেজি ইলিশ মিলছে। আগে এ সময়ে এক মণের বেশি মাছ পেয়েছি। এখন ট্রলারের জ্বালানি তেল, জেলেদের খোরাক, বেতন ও ঋণের কিস্তিসহ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপর ১ নভেম্বর থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)