নিষেধাজ্ঞা আরোপ কোনো ফল বয়ে আনবে না -ওবায়দুল
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ভিসা নীতি কোনো ফল বয়ে আনবে না বলে মন্বব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জুমুয়াবার (২০ সেপ্টেম্বর ২০২৩) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আমাদের হুমকি দিয়ে কোনো ফল আসবে না। নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভিসা নীতি জারি করে কোনো ফল হবে না।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বাংলাদেশের জনগণ নিষেধাজ্ঞার ভয় পেলে ১৯৭১ সালে স্বাধীনতা পেত না। আজও যদি আমরা নিষেধাজ্ঞার ভয়ে থাকি, তাহলে আমরা বাংলাদেশের অগ্রগতি চালিয়ে যেতে পার ব না। আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। কোনো আপস হবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মজার বিষয় হলো ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ভয় দেখাচ্ছেন।
বাংলাদেশ নিয়ে মার্কিন নীতির সমালোচনা করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে সামলাতে পারেন না কিন্তু বাংলাদেশকে ভয় দেখান।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে আমাদের হুমকি দিচ্ছেন কেন? ফখরুলকে আবার (মার্কিন যুক্তরাষ্ট্র) দালাল হিসেবে নিয়োগ দিয়েছে।’
ফখরুদ্দিন-মইনুদ্দিন আমলের উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলে বাংলাদেশে অস্বাভাবিক সরকার হবে, যা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)