নিষেধাজ্ঞার ৭ দিনেও দেয়া হয়নি চাল, অনিশ্চয়তায় ৭০ হাজার জেলে
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ভোলা সংবাদদাতা:
ইলিশ ধরা নিষেধাজ্ঞার ৭ দিন পেরিয়ে গেলেও এখনও জেলে পুনর্বাসনের চাল পাননি ভোলার বেশিরভাগ জেলে। এতে অভাব-অনটন ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বেকার জেলেদের।
দেনা আর মহাজনের দাদনের দায় মাথায় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
সংকট দূর করতে ইলিশ নিষেধাজ্ঞা সময়ের মধ্যেই সরকারি চাল পেতে চান তারা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন খুব দ্রুত এ চাল বিতরণ প্রক্রিয়া শেষ হবে।
এদিকে নিবন্ধিত হয়েও ৭০ হাজার জেলের ভাগ্যে জুটবে না চাল। এতে ক্ষোভ আর অসন্তোষ বাড়ছে ওই সব জেলেদের।
ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ। আর তাই, বেকার জেলেদের চলছে দুর্দিন। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন তারা।
সরকারের নিষেধাজ্ঞা থাকায় নদীতে যেতে না পারায় একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। এমন বাস্তবতায় জেলেদের জন্য ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা পৌঁছায়নি পাঁচ দিনেও। এতে চরম জীবিকা সংকটে পড়েছেন জেলেরা।
ভোলা সদরের তুলাতলী, ইলিশা, ধনিয়া ও ভোলার খালসহ বেশ কয়েকটি ঘাট ঘুরে দেখা গেছে, ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার সময় পার করছেন জেলেরা। কেউ জাল বুনছেন, কেউবা নৌকা মেরামত করে সময় পার করছেন।
হারুন নামের এক জেলে বলেন, পাঁচ দিন হয়ে গেছে এখনও চাল পাইনি, কবে পাবো তাও জানিনা।
এনজিও থেকে কিস্তি নিয়ে সংকটে পড়েছেন রহমান, শাফিজল ও লোকমান মাঝি। তারা বলেন, নদীতে যাই না, উপার্জন বন্ধ হয়ে গেছে। এখন কিভাবে সংসার চালাব আর কিভাবে কিস্তি দিব?
এমন সংকট শুধু তাদের নয়, একই অবস্থা বেশিরভাগ জেলের। এমন অবস্থায় তারা দ্রুত চাল পাওয়ার দাবি করেছেন।
জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে, জেলার সাত উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে এক লাখ ৫৮ হাজার। এদের মধ্যে ভিজিএফ চাল বরাদ্দ হয়েছে ৮৯ হাজার জেলের নামে। যে কারণে প্রায় ৭০ হাজার জেলে সরকারি চাল থেকে বঞ্চিত হবে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, খুব দ্রুত জাল বিতরণ করা হবে। এরমধ্যে কিছু কিছু ইউনিয়নে চাল বিতরণ শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বাকি জেলেরাও চাল পেয়ে যাবেন।
তিনি আরও বলেন, ইলিশ নিষেধাজ্ঞার এ মাসে যাতে এনজিওগুলো জেলেদের কাছ থেকে কিস্তি না তোলে সে জন্য অনুরোধ করা হয়েছে।
ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাত হোসেন কবির বলেন, আমরা চাল পেয়েছি, আগামী দুই দিনের মধ্যে তা বিতরণ করা হবে।
নিবন্ধিত সব জেলেকে চাল দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি মৎস্যবিভাগকে বলা হয়েছে। যাতে নিবন্ধিত সব জেলে চাল পান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












