নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে ডেঙ্গুতে এতো প্রাণহানি হতো না -ইশরাক
, ২৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ রবি’ ১৩৯১ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও বিগত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা সরকারকে কোনো পরামর্শ দিতে চাই না, পরামর্শ একটিই দ্রুত বিদায় হোন, ক্ষমতা ছাড়ুন। জনগণ নিজেই নিজেদের সমস্যা সমাধান করবে।
তিনি বলেন, আজকে যদি নির্বাচিত সরকার থাকতো ও নির্বাচিত জনপ্রতিনিধি থাকতো, নির্বাচিত মেয়র থাকতো বিশেষ করে কাউন্সিলরা যদি ভূমিকা রাখতো তাহলে ডেঙ্গুতে এতো প্রাণহানি ঘটতো না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে ফকিরাপুল মোড়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ সালে দেশে প্রথম ডেঙ্গু রোগের আবির্ভাব ঘটলে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছিলেন। আর তখনকার তুলনায় ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা এখন হাজার গুণ বেড়েছে।
ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, জনগণের ওপর দায়িত্বহীনতা, অবহেলা এবং জনদরদ না থাকার কারণে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ভেঙে পড়েছে মশক নিধন কার্যক্রম। এর মূল কারণ হচ্ছে এই সরকার অনির্বাচিত। জনগণের কাছে এদের জবাব দিতে হয় না।
তিনি বলেন, নগরবাসী জনপ্রতিনিধির কাছে কোনো সমস্যার কথা বলতে পারে না। তারা রাজার হালে বাস করছেন, আর দেশের বারটা বেজে যাচ্ছে। আজকে একচ্ছত্রভাবে, একনায়কতন্ত্রভাবে দেশ শাসন করে যাচ্ছে। জনগণের কষ্ট ও সমস্যার দিকে এই সরকারের কোনো দৃষ্টি নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)