নির্বাচনে জয়লাভের পর দু’একটি দেশ সমর্থন না করলে, সেটা তাদের ব্যাপার -হানিফ
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার আন্তর্জাতিক মহলের সমর্থন পাবে কি না এটা নিয়ে যারা মিথ্যাচার করছে তাদের বিষয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৪ সালে নির্বাচনের পরেও কিন্তু নির্বাচন যারা বয়কট করেছিল তারা প্রচার করেছিল সরকার আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পাবে না। কিন্তু সরকার ১০ বছর ক্ষমতা পার করে তৃতীয় দফায় ২০২৩ সালে নির্বাচন করতে যাচ্ছে। এসব মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না।
আগামী নির্বাচনে এ সরকার আবারও জয়লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হানিফ বলেন, জনগণের ভোটে জয়লাভ করলে বিদেশের সকল রাষ্ট্র স্বীকৃতি দিবেন এবং দেশ পরিচালনা করবেন। দুই একটি দেশ যদি সমর্থন না করে সেটা তাদের ব্যাপার।
ইসির সাথে বৈঠকের বিষয় তিনি বলেন, বিএনপি জামায়াত দেশের স্বার্থের বিরুদ্ধে দেশ বিরোধী অপশক্তির মাধ্যমে বিভিন্ন লবিষ্ট নিয়োগ করে নির্বাচন সঠিক ও সুষ্ঠ হবে কি না আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেয়ার প্রচারণা করেছিল। এতে আন্তর্জাতিক মহল বারবার ব্যর্থ হয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন যা বাস্তবায়িত হতে যাচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নির্বাচনী গণসংযোগে বের হওয়ার আগে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












