নির্বাচনের পর বিএনপির আন্দোলন শুরু হবে -তথ্যমন্ত্রী
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিএনপির চলমান আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা ঘোষণা দিয়েছে ২৮শে অক্টোবর নাকি সরকার পতনের লক্ষ্যে মহাসমাবেশ করবে। ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু। সেদিন তারা ঘোষণা করবে আগামী নির্বাচনের পর তাদের আন্দোলন শুরু হবে। আমরা গত ১৫ বছর থেকে বিএনপির আন্দোলনের হুমকিতে আছি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকাল বলেছেন আগামী ২৮ তারিখ নাকি তারা সমাবেশ করবেন। এরপর মানুষের প্রতিক্রিয়া ছিল এটা কী এই অক্টোবরে, নাকি আগামী বছর অক্টোবরের আন্দোলন। মূলত, বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই।
তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে সবাই প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং যুক্তরাষ্ট্র সংহতি জানিয়েছে। কিন্তু বিএনপি জানায়নি। তারা আছে খালেদা জিয়া আর তারেক জিয়ার মামলা নিয়ে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মা-বাবাকে অবশ্যই শ্রদ্ধা করবে। তোমরা যখন বাবা-মা হবে বুঝবে বাবা-মা কী জিনিস।
পশ্চিমা বিশ্বে শত শত বৃদ্ধাশ্রম, বৃদ্ধ হলেই সেখানে দিয়ে আসে। অর্থনৈতিকভাবে ইউরোপ আমেরিকা থেকে আমরা দরিদ্র হতে পারি, কিন্তু পারিবারিকভাবে, নীতি-নৈতিকভাবে আমাদের বন্ধন তাদের চেয়ে অনেক বেশি দৃঢ়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার মাদক ইয়াবা জব্দ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট খাতার শেষ ঠিকানা ভাঙারির দোকান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বগুড়ায় ডিবি কার্যালয় থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারি কর্মকর্তাদের গাড়ির ভাতা ৫০ হাজার কেন বহাল?’
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা -বুলু
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সারের মজুত পর্যাপ্ত, কারসাজি করলে কঠোর ব্যবস্থা -পানিসম্পদ প্রতিমন্ত্রী
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় -বিএনপি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত -ফখরুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)