নির্বাচনের পরবর্তী পরিস্থিতি জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব -শাজাহান খান
মাদারীপুর সংবাদদাতা:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনে নৌকার প্রার্থী শাজাহান খান বলেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের পাশাপাশি নির্বাচনে নাশকতা বন্ধে আমরাও প্রস্তুত আছি। কিছু কিছু ক্ষেত্রে গোপনে কেউ কেউ অনেক কিছু করতে পারে। সেটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা ও দুর্ভাবনার কারণ নেই, নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। নির্বাচনের পরে যে পরিস্থিতির কথা অনেকেই বলছেন, সেটা আমরা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মাদারীপুর শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের প্রার্থীও কম নয়। সুতরাং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থী অভিযোগ করেনি যে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। যাদের হয়তো নির্বাচনে জয়লাভের সম্ভাবনা একেবারেই কম, তারা হয়তো কিছু কথা বলতে পারে। কিন্তু প্রতিযোগিতা যে হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। সেক্ষেত্রে প্রার্থী যেই হোক দলীয় হোক, স্বতন্ত্র হোক। প্রত্যেকেই কাজ করার সুযোগ পাচ্ছে। নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কার্যক্রম চালিয়েছে। ভোটারদের কাছে গেছেন, সভা করেছেন। মিছিল-মিটিং করেছেন। এখানে কেউ কিন্তু কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।