নির্বাচনের আগে ‘আওয়ামী লীগ বিতর্কের’ ফয়সালা -সিইসি
, ২৩শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আওয়ামী লীগসহ তাদের সহযোগী ছোট-বড় দলগুলো নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। আগে ফয়সালা হোক। আমরা অপেক্ষা করছি। আশা করছি জাতীয় নির্বাচনের আগেই এই বিতর্কের একটা ফয়সালা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আরও কয়েকটি দল আছে, জোট আছে। তাদের রাজনীতি করা-না করা নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। এ নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের আগেই এসবের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে। এটা এখনো ম্যাচিউরড পর্যায়ে আসেনি। সুতরাং এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে। যেমন- এখন নানা রকম কথা হচ্ছে- ভোট আনুপাতিক পদ্ধতিতে নাকি আগের নিয়মে হবে। সংবিধানে যদি এটির ফয়সালা না হয় তাহলে আমরা নির্বাচন করবো কীভাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)