নির্বাচনের আগে ইউনূসের বিষয়টি কেবলই আইনি দাবি করা কঠিন: মার্কিন সংবাদমাধ্যম
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশে যখন নির্বাচন ঘনিয়ে আসছে ঠিক সেই মুহুর্তে সরকারের পক্ষে এমন দাবি করা কঠিন যে, ড. ইউনূসের মামলার বিষয়টি কেবলই আইনি বিষয়। সমালোচকদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে উঠেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-এর এক প্রতিবেদনে এমন কথা উল্লেখ করে বলা হয়েছে, ইউনূসকে অনেকেই 'গরিবের ব্যাংকার' বলে ডাকে। সে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেটি খুবই স্বল্প আয়ের মানুষকে সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে। এতে তাদের জীবনমানের উন্নতি হয়, অন্যের কাছ থেকে সাহায্য নেয়ার প্রয়োজনীয়তা হ্রাস পায়। তার উক্ত ধারণা বিশ্বজুড়ে প্রয়োগ করা হয়েছে। কিন্তু, নিজ মাতৃভূমি বাংলাদেশে সে নতুন করে আইনি ঝামেলার সম্মুখীন হচ্ছে।
এনপিআর-এর পক্ষে দিয়া হাদিদ-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রফেসর ইউনূস কারো কারো কাছে বিতর্কিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই ইউনূসের প্রতি বিদ্বেষ পোষণ করে চলেছেন। ২০০৭ সাল থেকে যখন সে নোবেল জেতার পরপর সংক্ষিপ্তভাবে রাজনীতিতে প্রবেশের ইচ্ছা প্রকাশ করে। হাসিনা ও তার দল- আওয়ামী লীগের সমর্থকদের কাছে এটা হুমকির মতোই মনে হয়েছে। ইউ.এস. ইনস্টিটিউট অফ পিস-এর বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ জিওফ্রে ম্যাকডোনাল্ড যেমনটি বলছিলেন, প্রফেসর ইউনূস নিজেকে সম্ভাব্য রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করার পর থেকেই আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)