নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি সুজনের
প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানোর জন্য পোস্টার ছাপানোর খরচ, হলফনামার তথ্য প্রচার ও আসন ভিত্তিক পরিচিত সভার আয়োজনে নির্বাচন কমিশনকে খরচ বহন করার দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন- সুজন মনে করে, অন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার তথা রাষ্ট্র সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা।
নির্বাচনী ব্যবস্থা সংস্কারে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- মনোনয়ন বাণিজ্য অবসানের লক্ষ্যে প্রতিটি দলের দুজন করে প্রার্থী নির্ধারণ। প্রার্থী হওয়ার শর্তে মনোনয়ন পেতে আগ্রহী ব্যক্তিকে কমপক্ষে তিন বছর পূর্বে সংশ্লিষ্ট দলের সদস্যপদ থাকতে হবে। ভোটার কর্তৃক অপছন্দের প্রার্থীদের বর্জনের জন্য ‘না ভোট’-এর বিধান পুনরায় চালু করতে হবে। এছাড়া, সংরক্ষিত আসনের প্রার্থীদের সরাসরি ভোটের আয়োজন করা, সেনাবাহিনীকে পুনরায় আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করাসহ একাধিক আইন সংশোধন করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।