নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূতের কাজের প্রশংসা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে-জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ নিবিড়ভাবে ও অব্যাহতভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র। সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছে তারা। বাংলাদেশের জনগণের স্বার্থে তাদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পারদর্শী রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবিশ্বাস্য রকম প্রতিভাবান দল রয়েছে।
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার ব্রিফিংকালে এসব কথা বলেছে। সে আবারও জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে কাজ করছে না। বাংলাদেশে তাদের পছন্দের কোনো দল নেই। তার কাছে জানতে চাওয়া হয় বিরোধী দলগুলোর চলমান আন্দোলন ও সহিংস ঘটনা নিয়ে। এসব নিয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেছে, জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি আমরা।
বিশ্বাসযোগ্য গুরুতর সহিংস যেকোনো ঘটনাকে আমরা আমলে নিই।
মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেছে, আপনি এর আগেই হয়তো এমন প্রশ্নের উত্তর শুনেছেন। সেটা হলো, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। আমরা এক রাজনৈতিক দলকে বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী নই। ঠিক এই মুহূর্তে আমাদের দৃষ্টিভঙ্গি নিবদ্ধ আছে জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করা। এ জন্য আমরা যথার্থভাবে সরকার, বিরোধী দল, নাগরিক সরকার এবং অন্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছি। তাদেরকে বাংলাদেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।