নির্ধারিত দামে গোশত বিক্রি না করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নির্বাচনের ঠিক এক মাস আগে গোশত বিক্রেতা ও খামারিরা মিলে গরুর গোশতের দাম নির্ধারণ করেন প্রতি কেজি ৬৫০ টাকা। এই দামে কিনলে ক্রেতা প্রতি কেজি গরুর গোশতে ৭৫০ গ্রাম গোশত, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি পেতেন। নির্বাচনের দিন (৭ জানুয়ারি) পর্যন্ত বাজারে এই দাম কার্যকর ছিল। এখন আবার নির্ধারিত দামে গরুর গোশত বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। দাম বেঁধে দিয়ে গোশত বিক্রি করতে গেলে অনেকের লোকসান হচ্ছে বলে দাবি তাদের।
সম্প্রতি গরুর গোশতের দাম নিয়ে ব্যবসায়ীরা সভা করেছেন। এ বিষয়ে গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা রোববার রাতে বলেন, এখন থেকে গরুর গোশতের কোনো নির্ধারিত দাম থাকবে না। কারণ, নির্ধারিত দামে গোশত বিক্রি করতে গিয়ে অনেক ব্যবসায়ী লোকসানের শিকার হচ্ছেন। বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে গোশতের দাম নির্ধারিত হবে। তবে ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে গোশতের দাম যতটুকু সম্ভব কমিয়ে রাখা হবে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গোশত ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের আগেই বাজারে গরুর গোশতের দাম এক দফা বেড়েছে। এখন অধিকাংশ জায়গায় প্রতি কেজি গরুর গোশত বিক্রি হচ্ছে ৭০০ টাকা। কোথাও কোথাও ৬৫০ টাকায় পাওয়া গেলেও, তাতে গোশতের মানের ক্ষেত্রে ছাড় দিতে হচ্ছে। সামনে আসছে পবিত্র শবে বরাত ও রমজান মাস। সাধারণত এ সময়ে বাজারে গোশতের দাম একটু বাড়তির দিকে থাকে। ঠিক এ সময়ে ব্যবসায়ীরা গরুর গোশতের নির্ধারিত দর থেকে সরে এলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)