নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার আভাস প্রধান উপদেষ্টার
দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য থাকায় বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এজন্য তিনি দেশের টেলিভিশন চ্যানেলগুলোর ওপর থেকে এ ধরনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার আভাস দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ সময় কমিশন সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানান ইউনূস।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।