মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
মডেল মসজিদ:

নিম্নমানের ফিটিংস-স্থান নির্বাচন ভুলসহ নানান অসঙ্গতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, রাত ১:৩৯
নিম্নমানের ফিটিংস-স্থান নির্বাচন ভুলসহ নানান অসঙ্গতি
নিজস্ব প্রতিবেদক:
কোনোটির কাঠের দরজা ত্রুটিপূর্ণ। প্লাস্টিকের দরজাও নিম্নমানের। কোনোটির টাইলস ভাঙা, যথাযথ হয়নি প্লাস্টার। টয়লেটসহ অধিকাংশ ফিটিংস নিম্নমানের। সামনের সিঁড়ি উঁচু হওয়ায় বয়স্কদের উঠতে সমস্যা। এ চিত্র দেশের বিভিন্ন স্থানে নির্মিত মডেল মসজিদগুলোর। শুধু নির্মাণ ত্রুটি নয়, জায়গা নির্বাচন নিয়েও রয়েছে বিতর্ক। এমন জায়গায় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে যার কাছেই রয়েছে একাধিক মসজিদ। ফলে নামাজ পড়ার জন্য মিলছে না প্রত্যাশিত মুসল্লি। মসজিদে শিক্ষার্থীদের কোরআন হেফজ করানো, হজযাত্রীদের ডিজিটাল নিবন্ধন করানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথা থাকলেও সেগুলো অনুপস্থিত।
মডেল মসজিদের এ চিত্র উঠে এসেছে খোদ সরকারি প্রতিবেদনে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি তৈরি করতে আইএমইডি ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালট্যান্ট (প্রা.) লিমিটেডকে (ডিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়। পরামর্শক প্রতিষ্ঠানটি ৫৬০টি মডেল মসজিদ থেকে ১৭৫টি নমুনা মডেল মসজিদ পরিদর্শন করে। এতে উঠে এসেছে মডেল মসজিদ নির্মাণের বেহাল চিত্র।
রাজশাহীর গোদাগাড়ীর মডেল মসজিদটি পরিদর্শনে দেখা যায়, কাঠের দরজা ত্রুটিপূর্ণ। চারটি প্লাস্টিকের দরজা নিম্নমানের। ঝড়-বৃষ্টি হলে জানালার গ্লাস খুলে পড়ার আশঙ্কা রয়েছে। আবার কুমিল্লার চান্দিনায় যে মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে সেটি উপজেলা প্রশাসন থেকে ১০ কিলোমিটার দূরে মাধইয়া বাজার সংলগ্ন এলাকায়। মসজিদটির কাছাকাছি জায়গায় আরও তিনটি মসজিদ রয়েছে। বাজার সংলগ্ন এলাকায় তেমন জনবসতি না থাকায় মডেল মসজিদে নামাজ পড়ার মুসল্লি সংখ্যা কম। মসজিদটি উদ্বোধন করা হলেও সিঁড়ি ও টাইলসের কাজ বাকি। রঙের কাজও পুরোপুরি শেষ হয়নি। নামাজ ছাড়া প্রকল্পের অন্য কাজ এখনো শুরু হয়নি। চাঁদপুর জেলা সদর উপজেলার মডেল মসজিদ পরিদর্শনে দেখা যায়, মসজিদের কলাম ঢালাই যথাযথভাবে হয়নি। ইটের গুণগত মানও খারাপ।
আইএমইডি প্রতিবেদনে দেখা যায়, দিনাজপুরের বিরলে নির্মিত মডেল মসজিদে ব্যবহৃত টাইলস ভাঙা। খাগড়াছড়ির পানছড়ি মডেল মসজিদের কিছু কিছু জায়গায় রং ঠিকঠাক হয়নি। ভবনের কিছু স্থানে প্লাস্টার যথাযথ হয়নি। দরজা-জানালায় অসঙ্গতি। বাথরুমের অনেক জায়গায় কল নেই, টয়লেটে ফ্ল্যাশ নেই, যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। দক্ষিণ দিকে শর্ট সার্কিট হয়ে আছে। সুইচগুলো মানসম্মত নয়। মসজিদের মেহরাব ড্রইং অনুযায়ী হয়নি। ছাদে পানি জমে। পার্কিং টাইলস কোটিং করেনি।
ভোলা জেলার লালমোহন উপজেলায় টাইপ সি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। মসজিদটির প্লাস্টার নিম্নমানের। বাথরুমের ফিটিংসের অবস্থা নাজুক। দেওয়ালে ফাটল। টাইলস ঠিকমতো বসানো হয়নি।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের অধিকাংশ মসজিদ সরেজমিনে পরিদর্শনে এমন চিত্র পেয়েছে আইএমইডি।
আইএমইডি সচিব আবুল কাশেম মহিউদ্দিন বলেন, ‘আমরা প্রকল্পটি পরিদর্শন করে সরেজমিনে প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনের কপিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা মিটিং করবো। আলাদাভাবে সুপারিশ করে বিষয়গুলো জানতে চাইবো। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তা জানতে চাওয়া হবে।’
‘বই আকারে প্রতিবেদন দিলে তেমন কোনো কাজ হয় না। অনেকে বই নিয়ে রেখে দেয়। মিটিং করে চিঠি দিলে কিছু কাজ হবে। একই ব্যত্যয় যাতে বারবার না হয় সে বিষয়েও আমরা সুপারিশ করবো। মডেল মসজিদ নির্মাণের মান কেন খারাপ হলো এ বিষয়েও আমরা জানতে চাইবো।’
জানা যায়, এ পর্যন্ত মোট ২০০টি মডেল মসজিদ নির্মাণকাজ শেষে উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত হলেও পূর্তকাজ করছে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের মেয়াদ শেষ হতে একটি অর্থবছর বাকি। এত অল্প সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করা কষ্টসাধ্য বলে মনে করছে আইএমইডি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৪ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৪ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৪ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৪ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৪ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৪ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৪ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৪ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৪ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৪ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে