নিত্যপণ্যের বাজারে নতুন উত্তাপ
গত বছরজুড়ে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ছিল না। বিভিন্ন ধরনের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিতো সিন্ডিকেট চক্র। চাল, তেল, চিনি, আলু, পিয়াজ, মাছ, মুরগি, ডিম ও গোশতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়। ভোক্তাদের প্রত্যাশা ছিল, নতুন বছর, পাশাপাশি নির্বাচনের পর নিত্যপণ্যের বাজারে হয়তো স্বস্তির দেখা মিলবে। কিন্তু ভোগ্যপণ্যের বাজারে নতুন বছরও অস্বস্তি দিয়ে শুরু ক্রেতাদের। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সর্বস্তরের মানুষ ভোগান্তিতে পড়লেও সীমিত আয়ের মানুষের জন্য তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জীবনযাত্রার ব্যয় সংকুলান করার কোনো পথ তারা খুঁজে না পেয়ে মধ্যবিত্তরা দিশাহারা।
ওদিকে নতুন বছরে মূল্যস্ফীতি নিয়ে বড় চিন্তা নীতি-নির্ধারকদের। কারণ মূল্যস্ফীতি কিছুতেই ৯ শতাংশের নিচে নামছে না। বাজারেও ভোগ্যপণ্যের দাম খুব একটা কমেনি।
রাজধানীর বাজারে দেখা গেছে, বাজারে শীতের শুরুতে ৩০ টাকা বিক্রি হওয়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ৫০-৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এভাবে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বর্তমানে সবজির ভরা মৌসুম হলেও দাম চড়া। বাজারে নতুন আলুতে ভরপুর, তবুও এক কেজি আলু কিনতে ব্যয় হচ্ছে ৬০-৭০ টাকা। গত বছর এসময় আলুর কেজি ছিল ১৬ থেকে ২২ টাকা। এবার ভরা মৌসুমেও কিনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। তবে পুরোনো আলুর দর আরও বেশি।
একইসঙ্গে বাজারে দেশি নতুন পিয়াজের সরবরাহ ব্যাপক। অথচ এক কেজি পিয়াজ কিনতে খরচ হচ্ছে ৯০-১০০ টাকা। মুড়িকাটা জাতের পিয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমলেও চড়া পুরোনো পিয়াজের দাম। নতুন পিয়াজের কেজি ৯০-১০০ টাকা, পুরোনো পিয়াজ ১৩০-১৫০ টাকা। প্রতি কেজি গরুর গোশতের দাম আবারো ৭০০ টাকা ছাড়িয়ে গেছে। এভাবে প্রতিটি পণ্যের দামই ক্রেতার নাগালের বাইরেই রয়েছে। ফলে হতাশ ক্রেতারা।
এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ময়দার দামও বেড়েছে। বাজারে এখন প্যাকেটজাত প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহেও এ দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।