নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লাফিয়ে বাড়ছে ডিমের দাম
স্বস্তি নেই মাছ, গোশত, সবজিসহ নিত্যপণ্যের বাজারে। একেক সময় একেক পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। আগে থেকেই অনেক নিত্যপণ্যের দাম বেড়ে আছে। এরই মধ্যে সপ্তাহজুড়ে বেড়েছে ডিম, পেঁয়াজ, সবজি ও মাছের দাম। নতুন করে ডিমের বাজারে অস্থিরতা ভোগাচ্ছে সাধারণ মানুষকে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। ডজন পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা করে। স্থানভেদে খুচরা দোকানগুলোতে ১৭০ টাকা পর্যন্তও বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালী মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।
এদিকে ভরা মৌসুমেও ইলিশের বাজার চড়া। ৭শ থেকে ৮শ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা। সোনালি মুরগি ২০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১৬০ টাকা। সবজির বাজারে পেঁপে আর পটল ছাড়া বেশিরভাগ সবজিই কিনতে হবে ৫০ থেকে ৬০ টাকায়। সয়বিন তেল ও চিনির দাম কমেছে ৫ টাকা করে।
রিপন। স্ত্রী সন্তান নিয়ে তিনজন হলেও বাবা মা ভাইসহ ৮ জনের সংসারে খরচের বড় অংশই ব্যায় হয় তার পকেট থেকেই। বেসরকারী চাকরী তাই বেতন না বাড়লেও বাজারে সব জিনিসের দাম বাড়ায় হিসেব মেলাতে হিমশিম অবস্থা। শুধু রিপন নয় যারা বাজার করেন তাদের বেশিরভাগেরই অবস্থা একই রকম।
রাজধানীর কারওয়ান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায় আর পটল ৪০ টাকায়। এছাড়া বেশিভাগ সবজির দামই ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১৮০ থেকে ২০০ টাকা।
মাছের বাজারে ক্রেতার অস্বস্তি কাটছেই না। পাবদা টেংরাসহ সবরকম ছোটমাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। ভরা মৌসুমেও ইলিশের দর আকাশ ছোয়া। ৬শ থেকে ৮শ গ্রাম সাইজের ইলিশ প্রতি কেজি ঠেকেছে দেড় হাজারের ঘরে।
ডিমের দাম প্রতিদিনই বাড়ছে। কাওরান বাজারেই ডজন ১৬০ টাকা। পাড়া মহল্লায় আরো বেশি।
আগের দামেই বিক্রি হচ্ছে গরুর গোশত। খাশির গোশত ১১০০ টাকায়। ব্রয়লার দাম আগের মতো হলেও সোনালি মুরগির দাম ২০ বেড়ে হয়েছে ৩০০ টাকা। তবে লিটারে ৫ টাকা কমেছে সয়াবিন তেলের দাম। কমেছে চিনির দরও।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।