নিজের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র -হামাস
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৯ মে, ২০২৪ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় কথিত ত্রাণ প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে আমেরিকা সেখানে অস্থায়ী জেটি নির্মাণ শেষ করার যে ঘোষণা দিয়েছে তাকে ‘নিজের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে হামাস।
মেহের নিউজ জানিয়েছে, হামাসের মিডিয়া অফিস গত জুমুয়াবার এক বিবৃতিতে বলেছে, ‘গাজা উপকূলের অস্থায়ী জেটি এই উপত্যকার জনগণের খাদ্যের চাহিদা পূরণ করবে না। আমরা অবিলম্বে স্থল ক্রসিংগুলো খুলে দিয়ে সেই পথে ত্রাণ ও পণ্য আসতে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
গাজার স্থল ক্রসিংগুলো খুলে দিতে দখলদার ইসরাইলকে বাধ্য করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত মার্চ মাসে ওই উপত্যকার উপকূলে একটি ভাসমান জেটি নির্মাণ করার নির্দেশ দেয়। এর কয়েকদিনের মধ্যে সেই জেটি নির্মাণের উদ্দেশ্যে গাজা উপকূলে মার্কিন নৌ সেনা মোতায়েন করা হয়। ওই জেটির মাধ্যমে সাইপ্রাস থেকে জাহাজে করে গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী আনার ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনী গত জুমুয়াবার বলেছে, তাদের জেটি নির্মাণের কাজ শেষ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এটির মাধ্যমে ট্রাকভর্তি ত্রাণ গাজায় প্রবেশ করবে।
এ সম্পর্কে হামাসের মিডিয়া অফিস আরও বলেছে, ইহুদি রাষ্ট্র দখলদার সন্ত্রাসী ইসরাইল গাজাবাসীর ওপর যে ভয়াবহ গণহত্যা ও নিধনযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। মার্কিন অস্ত্র দিয়েই গাজাবাসীকে হত্যা করা হচ্ছে। এ অবস্থায় আমেরিকা বিশ্ববাসীর সামনে নিজের কদর্য চেহারাকে সৌন্দর্যম-িত করার লক্ষ্যে ভাসমান জেটির মাধ্যমে ত্রাণ আনার পদক্ষেপ নিয়েছে।
হামাসের বিবৃতিত আরও বলা হয়েছে, চলমান গণহত্যামূলক যুদ্ধে আমেরিকা এ পর্যন্ত দখলদার ইসরাইলকে দুই লাখ রকেট ও বোমা সরবরাহ করেছে যা দিয়ে তেল আবিব গোটা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।
এতে আরও বলা হয়, গাজাবাসীকে হত্যা করার কাজে সব ধরনের ইন্ধন ও মদদ দেওয়ার পর সেই গাজাবাসীর জন্য ত্রাণ তৎপরতা চালানোর মার্কিন উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












