নিজেদের অপরাধ ঢাকতে দমনপীড়ন চালাচ্ছে ইসরাইলপন্থীরা
মিডল ইস্ট আই জানিয়েছে, নিউইয়র্ক মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য হেসেন জাবর নামে একজন ফিলিস্তিনি বংশদ্ভুত আমেরিকান নার্সকে পুরস্কৃত করেছিল। কিন্তু এর কয়েকদিন পরে গাজায় চলমান ইসরাইলের হত্যাযজ্ঞকে তিনি 'গণহত্যা' বলে অভিহিত করায় পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে তাকে বহিস্কৃত করা হয়।
চিকিৎসকরা ফিলিস্তিন ইস্যুতে যারা চিন্তিত, উদ্বিগ্ন এবং প্রতিবাদ করতে চায় তাদের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত "শ্বাসরুদ্ধকর এবং প্রতিকূল" বলে বর্ণনা করেছেন। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মী বা ছাত্রদেরকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করার অনুমতি দেয়া হচ্ছেনা। এমনকি ইসরাইল যখন ফিলিস্তিনদের হাসপাতালে বোমাবর্ষণ করে নারী শিশুসহ সবাইকে পাইকারিভাবে হত্যা করছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে তখনও প্রতিবাদের কোনো সুযোগ দেয়া হচ্ছে না।
তারা আরো বলেছেন, গত আট মাস ধরে স্বাস্থ্যসেবা কর্মীরা গাজার গণহত্যার ব্যাপারে নিজেদের উদ্বেগ ও উৎকণ্ঠাকে কেবল নিজেদের মধ্যেই গোপন রাখতে বাধ্য হয়েছে। এর অন্যথায় প্রতিবাদ করলেই কঠোর পরিণতি ভোগ করতে হচ্ছে।
নিউইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের সাম্প্রতিক স্নাতক ডিগ্রি লাভকারী ভিক্টোরিয়া ক্লাদায়ার বলেছে, "দি কেউ প্রকাশ্যে ফিলিস্তিনি জনগণের দুর্দশা সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করে তবে তাদেরকে হয়রানি করা হয়, নির্যাতন করা হয়।
অথচ,অন্যরা প্রকাশ্যে ইসরাইলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে পারে এবং এমনকি আমেরিকান-ইসরাইল পলিটিক্যাল অ্যাকশন কমিটির সম্মেলনেও যেতে পারে।
"ছাত্র এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ইমেল আক্রমণ এবং নানা শাস্তিমূলক পদক্ষেপের কারণে,আমরা ফিলিস্তিন সম্পর্কিত যে কোনো কথা বলতে ভয় পাই।"
হামলা ও নির্যাতনের আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের আরেক চিকিৎসক বলেছেন, আমরা মনে করি আমরা যা কিছু বলি সবই আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। পুলিশি নজরদারি বহুগুণে বেড়ে গেছে। তিনি আরো বলেন, হেসেন জাবেরকে বহিস্কারের ঘটনা থেকেই বোঝা যায় ফিলিস্তিনের সমর্থকরদের ওপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।