নিজেকে ‘সন্ত্রাসী’ দাবি করে ৯৯৯ -এ যুবকের ফোন
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিজেকে ‘সন্ত্রাসী’ দাবি করে আত্মসমর্পণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক যুবক। তার ফোন পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর উত্তরখান থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর তথাকথিত হিজরতের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঘর ছেড়েছিলেন এক যুবক। টাকা-পয়সা চুরি করে তিনি ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দিয়েছিলেন। এরপর ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।
একপর্যায়ে তিনি নিজের ভুল বুঝতে পেরে পালিয়ে যান। পরে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির কাছে আশ্রয় নেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন। তবে তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে খুন হতে পারে বলে ভয় পাচ্ছিলেন। এমন সব তথ্য জানিয়ে তিনি আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এ উদ্দেশ্যে তিনি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর পৌনে বারোটায় ৯৯৯-এ ফোন করে।
কলটি রিসিভ করে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস। সে তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।
সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯-কে জানান, তারা ২৬ বছর বয়সী এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)