নাশকতাকে ‘না’ উচ্চারণে প্রতিবাদী পদযাত্রা
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাসে-ট্রেনে নানা স্থাপনায় আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায়সহ সাম্প্রতিক নাশকতার প্রতিবাদে ‘আমরাই বাংলাদেশ’ ব্যানারে পদযাত্রা করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পদযাত্রাটি করা হয়।
পদযাত্রায় সম্প্রতি অগ্নিসন্ত্রাসে স্ত্রী সন্তান হারানো মিজানুর রহমান বলেন, আমি জাতির কাছে বিচার দিতে এসেছি। যারা আমার স্ত্রী সন্তানকে আগুনে পুড়িয়ে মেরেছে তাদের যেনো দৃষ্টান্তমূলক বিচার হয়। আমি স্ত্রী সন্তান হারিয়েছি। আমাকে লাশ বহন করে নিয়ে যেতে হয়েছে। যে সন্তানকে সুন্দর করে বাড়ি পাঠিয়েছিলাম। তাকে আর কোলে নিতে পারি নাই। লাশ কোলে নিয়ে বাড়িতে যেতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার দাবি করি।
অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের বিচার দাবি করে ২০১৩ সালে শাহবাগে বাসে আগুন দেয়ার ঘটনায় হাত ঝলসে যাওয়া ভুক্তভোগী বলেন, আমি ২০১৩ সালের ২৮ নভেম্বর আমার কর্মস্থল থেকে যখন শাহবাগ এসে পৌঁছায় তখন আমরা সকল যাত্রী চিৎকার করছিলাম। আমার দুটি হাত ঝলসে গেছে। তারপর আমার এই দুই হাতে অসহ্য যন্ত্রণায় ভুগেছি বেশ কিছু দিন। এই অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের বিচার করতে হবে। আজকে অগ্নিসন্ত্রাসের জন্য আমরা দেখতে পাচ্ছি আমার মায়ের বুকে পোড়া শিশু,রেললাইন কেটে মানুষ হত্যা। বিএনপি-জামাত হরতাল অবরোধের নামে যেই অগ্নিসন্ত্রাস ও নাশকতা করছে, তাকে না বলার সময় এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












