নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা দিবে ডিএমপি
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাদিস ১৩৯১ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে বিশ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক বৈঠকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই ঘোষণা দেন।
হাবিবুর রহমান বলেন, ঢাকা শহরে অনেক মানুষের বসবাস। কিছু কিছু ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় পুলিশ শনাক্ত করেছে এবং গ্রেফতার করেছে। হাতেনাতে অনেককে ধরার ঘটনাও আছে। যারা হাতেনাতে ধরিয়ে দিচ্ছে তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করছি। কেউ যদি নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারে, আমরা তাকে আর্থিকভাবে পুরস্কৃত করব। পেট্রোল বোমা নিক্ষেপকারী বা নাশকতাকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে আমরা তাদের ২০ হাজার টাকা করে পুরস্কার দেব। হাতেনাতে ধরে তথ্য-প্রমাণসহ আমাদের কাছে তুলে দিলে আমরা সঙ্গে সঙ্গে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেব।
অনেকে খোলা পেট্রোল বিক্রি করছে বিষয়টি অবগত করলে ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি খোলা পেট্রোল বিক্রি করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আর যদি কেউ চুপ করে বিক্রি করে, অবশ্যই পরবর্তীতে বিষয়টি জানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকে খোলা পেট্রোল বিক্রি করেন ড্রামে করে সেটা আজকে থেকে বন্ধ হয়ে গেল। ঢাকা ও ঢাকার বাইরে যারা এমন খোলা পেট্রোল বিক্রি করছেন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
হাবিবুর রহমান আরও বলেন, পুলিশ দিনরাত কাজ করছে। প্রতিটি পেট্রোল পাম্পে একবার করে হলেও পুলিশ সদস্যরা গিয়ে খোঁজখবর নেন। সারা ঢাকায় পুলিশ দৃশ্যমান। সিভিল পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)