নারী-পুরুষ উভয়ের জন্য ইলমে ফারায়িদ্ব শিক্ষা করা ফরয
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৯ জুন, ২০২৩ খ্রি:, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
تعلموا الفرائض وعلموها الناس فانه نصف العلم وهو ينسى وهو اول شىء ينزع من امتى .
অর্থ: তোমরা ফারায়িদ্ব শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিক্ষা দাও। কেননা, ইহা অর্ধেক ইলম। এটাকে মানুষ স্মরণ রাখে না, ভুলে যায়। আর এটা হচ্ছে প্রথম বিষয় যা আমার উম্মত থেকে উঠিয়ে নেয়া হবে। (ইবনে মাজাহ শরীফ)
কাজেই প্রত্যেক পুরুষ-মহিলাদের জন্য ইলমে ফারায়িদ্ব শিক্ষা করা ফরয। এটা এমনি গুরুত্বপূর্ণ যে, এই ইলিম ব্যতীত হক মত ও পথে ইস্তিকামত থাকা অত্যন্ত কঠিন।
علم الفرائض (ইলমে ফারায়িদ্ব)-এর পরিচিতি:
علم (ইলিম) অর্থ- জ্ঞান। আর الفرائض (ফারায়িদ্ব) শব্দটি فريضة শব্দের বহুবচন। এটা فرض (ফারদ্বুন) শব্দ থেকে উৎপন্ন। অর্থ- নির্দিষ্ট অংশসমূহ।
ইলমে ফারায়িদ্ব এমন ইলিম, যা দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার প্রকৃত প্রাপক তথা উত্তরাধিকারীদের মাঝে বণ্টনের নিয়ম-কানুন, তর্জ-তরীক্বা জানা যায়।
ইলমে ফারায়িদ্ব শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলাদের দায়িত্ব ও কর্তব্য।
বিশিষ্ট ছাহাবী হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
تعلموا الفرائض والقران وعلموا الناس فانى مقبوض .
অর্থ: তোমরা ফারায়িদ্ব ও পবিত্র কুরআন শরীফ পাঠ করো এবং লোকদেরকে শিক্ষা দাও। কেননা, আমাকে দুনিয়া থেকে পর্দা করতে হবে। (তিরমিযী শরীফ)
তিনি আরো বলেন-
تعلموا الفرائض فانها العلم.
অর্থ: তোমরা ফারায়িদ্ব শিক্ষা করো। কেননা, ইহা হচ্ছে বিশেষ প্রকার ইলিম।
ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
من قرا القران فليتعلم الفرائض
অর্থ: যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফ পড়তে পারে, সে যেন ফারায়িদ্ব শিক্ষা গ্রহণ করে।
আরো ইরশাদ মুবারক হয়েছে-
تعلموا الفرائض وعلموا الناس فانى امرو مقبوض وان العلم سيقبض حتى يختلف الاثنان فى الفرائض فلا يجدان من يفصل بينهما .
অর্থ: তোমরা ফারায়িদ্ব শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। কেননা, আমাকে দুনিয়া থেকে পর্দা করতে হবে। আর ফারায়িদ্ব সংক্রান্ত ইলিমকেও তুলে নেয়া হবে। এমনকি দুজন ব্যক্তি সম্পত্তি বণ্টন নিয়ে মতবিরোধ করবে কিন্তু তারা এমন তৃতীয় কাউকে পাওয়া যাবে না, যে তাদের মাঝে সমাধান করে দিবে। (ফতহুল বারী)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












