নারীস্বাস্থ্য: নারীর নীরব কষ্টের নাম এন্ডোমেট্রিওসিস
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
এন্ডোমেট্রিওসিস নারীদের এমন এক বেদনাদায়ক সমস্যা, যাকে সমুদ্রে ডুবে থাকা বরফখন্ডে সঙ্গে তুলনা করা যায়। এর যতখানি প্রকাশিত, তার বেশিটাই থাকে লুক্কায়িত। বাংলাদেশে প্রতি ১০ নারীর একজন জীবনে কোনো না কোনো সময় এ সমস্যার সম্মুখীন হয়েছেন। আর বন্ধ্যাত্বের শিকার প্রতি চার নারীর একজনই রোগটিতে আক্রান্ত। জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এ এন্ডোমেট্রিয়াম কোষ বা কলা যদি জরায়ুর বাইরে বাসা বাঁধে বা বর্ধিত হয়, তাকে বলে এন্ডোমেট্রিওসিস। ডিম্বাশয়, পেটের ভেতরের আবরণী পেরিটোনিয়াম, বিভিন্ন লিগামেন্ট, অন্ত্র, সেপটাম, স্কার টিস্যু বা কাটা সেলাইয়ের ওপর জমতে পারে এ কোষ। জরায়ুর বাইরে অবস্থান থাকলেও স্বাভাবিক মাজুরতার সময় এ কোষগুলোর মধ্যেও নৈমিত্তিক পরিবর্তন ঘটে। স্বাভাবিক মাজুরতার সময় এর মধ্যে রক্তপাত হয় বা তীব্র ব্যথা হয়। অনেক সময় মাজুরতার স্বাভাবিক রাস্তা বন্ধ হয়ে যায় এবং রক্ত উল্টো পথে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এ রক্তগুলো অনেক সময় জমাট বেঁধে এক ধরনের সিস্ট তৈরি হয় ও নালিগুলো বন্ধ হয়ে যায়।
খুব কম বয়সে স্বাভাবিক মাজুরতা শুরু হলে ব্যথার কারণে মেয়েরা উঠতে পারে না। এমন কি তারা ইস্তিন্জা পর্যন্ত করতে পারে না। এই রোগ জটিল আকার ধারণ করার আগেই দেখা যায় ১০ বছর কেটে যায়। তখন চিকিৎসা প্রক্রিয়াও খুব জটিল হয়ে পড়ে। সঠিক সময়ে এন্ডোমেট্রিওসিস শনাক্তের পর চিকিৎসা করা গেলে ৫০ শতাংশ বন্ধ্যাত্ব কমানো সম্ভব। সমাজের প্রতিটি স্তরে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। স্বাভাবিক মাজুরতা চলাকালীন প্রচ- ব্যথা তিন দিনের বেশি থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। রোগটি সাধারণত কিশোরী বয়সে শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক সময় বন্ধ্যাত্বে পরিণত হয়। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












