নারিকেল দ্বীপ ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি নোটিশ
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নারিকেল দ্বীপে পর্যটক সীমিত করা এবং রাত্রীযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, নারিকেল দ্বীপে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নভেম্বরে সেখানে পর্যটকরা যেতে পারলেও রাতে থাকতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবে না। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।
সে সময় তিনি বলেছিলেন, পরিবেশবান্ধব নারিকেল দ্বীপ গড়ার চিন্তা থেকে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
নোটিশ প্রদানকারী আইনজীবীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। আইনি নোটিশে তারা উল্লেখ করেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে পর্যটন মৌসুম। শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর পর্যটক এই সময়ে বাংলাদেশ বিশেষ করে নারিকেল দ্বীপে ঘুরতে আসে। সরকারের এই সিদ্ধান্ত পুরো পর্যটন শিল্পের ওপর প্রভাব ফেলবে। এর কারণে হাজার হাজার পরিবার এবং কোটি কোটি টাকার ক্ষতিসাধন হবে। তাই এই সিদ্ধান্তে রাষ্ট্রের কোনও কল্যাণ হবে না। পাশাপাশি এই সিদ্ধান্তে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণœ হবে।
নারিকেল দ্বীপ ভ্রমণ বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)