সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

নারিকেল দ্বীপ ভ্রমণে বাধা, ক্ষুব্ধ সাধারণ মানুষ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, দুপুর ১:০৭
নারিকেল দ্বীপ ভ্রমণে বাধা, ক্ষুব্ধ সাধারণ মানুষ

কক্সবাজার সংবাদদাতা:
নারিকেল জিঞ্জিরা খ্যাত দ্বীপ ভ্রমণে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অজানা কারণে দ্বীপের বাসিন্দা ছাড়া সেখানে কেউ যেতে পারছেন না।
চলতি মাসে পর্যটকরা নারিকেল দ্বীপ যেতে পারবেন, তবে থাকতে পারবেন না এমন ঘোষণা থাকলেও দ্বীপ ভ্রমণের সব ব্যবস্থা বন্ধ রয়েছে। দ্বীপের বাইরে থাকা আত্মীয়-স্বজনরাও বেড়াতে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই পরিস্থিতি স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যারা মূলত পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল তাদের ব্যবসা কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। দুর্ভোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।
দ্বীপের পর্যটন ব্যবসায়ী তৈয়ব উল্লাহ বলেন, আড়াইশ বছর ধরে এখানে মানুষের বসবাস। পরিবেশ কীভাবে রক্ষা করা দরকার তা আমরা বুঝি। দ্বীপের সাড়ে ১২ হাজার বাসিন্দার জীবিকার একমাত্র অবলম্বন পর্যটন খাত। এটি বন্ধ হয়ে গেলে জীবিকা সংকটে পড়তে হবে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, দ্বীপের প্রতিটি সেক্টর পর্যটনের সঙ্গে জড়িত। পর্যটক আসতে না পারায় প্রত্যেকটি সেক্টর বন্ধ। খাঁ খাঁ করছে দেশের সৌন্দর্যম-িত নারিকেল দ্বীপ। শুধু পর্যটক নয় আমাদের আত্মীয়-স্বজনরাও আসতেও অনুমতি দিচ্ছে না প্রশাসন। এভাবে চলতে থাকলে রক্ষার চেয়ে ধ্বংস হবে এই দ্বীপ।
সেন্টমার্টিন মাঝেরপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল আমিন বলেন, আমাদের আট সদস্যের সংসার। পরিবারের একমাত্র অবলম্বন নাস্তার দোকান। ভাই-বোনের পড়ালেখা, সংসারের খরচসহ সবকিছু নির্ভর করে এই ক্ষুদ্র ব্যবসার ওপর। কিন্তু দীর্ঘদিন ধরে দ্বীপে পর্যটক নেই। তাই আমাদের ব্যবসাও বন্ধ। কক্সবাজারের স্থানীয় দর্শনার্থীরা এখানে বেড়াতে এলেও কোনোমতে ব্যবসা চলে। কিন্তু দ্বীপের বাসিন্দা ছাড়া এখানে কেউ ঢুকতে না পারায় ব্যবসা বন্ধ। বেকার সময় পার করছি। পরিবার অচলাবস্থা। হয়তো কয়েকদিন পর না খেয়ে মরতে হবে।
সেন্টমার্টিনের পর্যটন কেন্দ্রের দরজা বন্ধ থাকার কারণে দ্বীপটির ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের ধস নেমেছে। পর্যটক যেতে না পারায় সেখানকার হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাটসহ অন্যান্য সেবা খাতগুলো বন্ধ রয়েছে। দ্বীপটির ব্যবসায় পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে পর্যটন খাতের স্থবিরতা ব্যবসায়ীদের আয়-উপার্জনে বড় আঘাত হেনেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় প্রভাব পড়েছে।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির আহ্বায়ক সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান বলেন, নারিকেল দ্বীপ ছোট-বড় ১৯৪টি হোটেল-রিসোর্ট রয়েছে। বছরে ১২ মাসের মধ্যে আমরা ৪ মাস ব্যবসা করতে পারলে বাকি ৮ মাস স্বাচ্ছন্দ্যে চলতে পারতাম। কিন্তু নানা কারণে ২০২১ সাল থেকে আমরা পুরো ৪ মাস ব্যবসা করতে পারিনি। পর্যটন মৌসুমে দুই মাস, দেড় মাস এরকম ব্যবসায় করতে পেরেছি। এ সময় পর্যটক কম থাকলেও ব্যবসায়ীরা কোনোমতে চালিয়ে নিতো। অথচ বর্তমানে ভরা মৌসুমেও সবকিছু বন্ধ। শুধু হোটেল-রিসোর্ট নয়, পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা বন্ধ। দুর্বিষহ দিন অতিবাহিত করছি আমরা। পরিবেশ রক্ষার অজুহাতে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে।
এদিকে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে না থাকলে সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারাও প্রবেশ করতে পারছেন না নিজ এলাকায়।
সেন্টমার্টিনের দক্ষিণপাড়ার বাসিন্দা আলমগীরের মেয়ে রোখসানার গত ৩ বছর আগে বিয়ে হয় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায়। সবকিছু ঠিকঠাকভাবে এতদিন বাবার বাড়ি যেতে পারলেও এখন যেতে পারছেন না। অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য কয়েকদিন ধরে নারিকেল দ্বীপ যাওয়ার তদবির করলেও অনুমতি মিলছে না বলে তার অভিযোগ। রোখসানা আক্তার আক্ষেপের সঙ্গে বলেন, এটা কেমন কথা? আমার বাপের বাড়ি, আমার জন্মস্থানে আমি যেতে পারছি না। এটি সত্যিই দুঃখজনক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরীর বলেন, নিরাপত্তাজনিত কিছু ঝুঁকির কারণে বেড়ানোর জন্য এখন অনুমতি দেওয়া হচ্ছে না। অনুমতির বিষয়টি এ বছর থেকেই চালু হয়েছে। যদি ট্যুরিজম চালু হয় এবং জাহাজ আসা-যাওয়া করে তখন আর এই অনুমতি লাগবে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ১ মিনিট আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৩ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১৩ মিনিট আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ২২ মিনিট আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২১ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২১ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২১ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২১ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২১ ঘণ্টা আগে