নারিকেল দ্বীপে পৌঁছেছে জাহাজ
নানা বিতর্ক ও সমালোচনার পর মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজে ৬৫৩ জন পর্যটক নারিকেল দ্বীপে পৌঁছেছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেল ৪টার দিকে জাহাজটি নারিকেল দ্বীপে জেটিঘাটে পৌঁছে।
এর আগে, সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৬৫৩ পর্যটক সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হন।
উল্লেখ্য, সম্প্রতি সরকারী নানা বিধিনিষেধের কারণে দ্বীপটিতে পর্যটন নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনুমতি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। পর্যটনের এমন ভরা মৌসুমে সরকারের এ অপরিপক্ক নির্দেশনায় দ্বীপের সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।
যদিও আগে থেকেই প্রতিবছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-নারিকেল দ্বীপ ও কক্সবাজার-নারিকেল দ্বীপ নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এরইমধ্যে সরকারের এই বিধিনিষেধ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। এ নিয়ে দ্বীপবাসীও ক্ষুব্ধ হয়ে অনেক আন্দোলন ও বিক্ষোভ করেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।