নানা মহল থেকে আসছে ভোট পেছানোর আভাস
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একজন নির্বাচন কমিশনার বলেন, সব দলকে- বিশেষ করে বিএনপি নির্বাচনে আসুক তা কমিশন চাচ্ছে। আর বিএনপি যদি নির্বাচনে আসতে রাজি হয়- সে জন্য নির্বাচনি প্রস্তুতি নিতে তাদের যদি সময়ের প্রয়োজন হয় তাহলে নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এছাড়া আরও কিছু দল- যারা সরকারবিরোধী আন্দোলন করে যাচ্ছিল বিএনপির সঙ্গে, তাদের কেউ কেউ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, এখনো দিচ্ছেন। আরও কিছু দল নির্বাচনে আসার ঘোষণা দিতে পারে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে ভোটের তারিখ পেছানোর বিষয়ে ভাবছে কমিশন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চার দিনের মাথায় ১৯ নভেম্বর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে ভোট পেছানো ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আহ্বানের উদ্যোগ নিতে অনুরোধ করেন সংসদে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এরপর থেকেই আলোচনায় আসে ভোটের তারিখ পেছানোর বিষয়টি।
গত ২০ নভেম্বর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে চাইলে ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে নির্বাচন কমিশন তা ভেবে দেখবে। সেই সঙ্গে আইন দেখে ভোটের পথ সৃষ্টি করা হবে। নির্বাচনে আসতে চাইলে দলটি স্পেস পাবে। বিএনপি নির্বাচনে আসতে চাইলে সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। ভোট পেছানোরও সুযোগ রয়েছে।’
এর একদিন পর ২২ নভেম্বর বুধবার এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। বলেন, একটি বড় দল (বিএনপি) অনুপস্থিত রয়েছে। যদি তারা নির্বাচনে আসতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের নির্বাচনের তারিখ পিছিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।