নানা দাবিতে সরগরম সচিবালয়, তিন মাসেও ফেরেনি কর্মপরিবেশ
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্র্বতী সরকার। ইতোমধ্যে নতুন সরকারের তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে স্থিতিশীল কর্মপরিবেশ এখনও ফিরে আসেনি। সচিবালয়ের ভেতরে ও বাইরে নানা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে।
কার্যালয়ে অর্পিত দায়িত্ব পালন না করে বিভিন্ন দাবিতে কখনও করিডোরে আবার কখনও নিজ দফতরের শীর্ষ কর্মকর্তার দফতরের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল, স্লোগান, পাল্টা স্লোগান এখনও চলছে। কখনও পদোন্নতির দাবি, কখনও বেতন বাড়ানোর দাবি- এমন নানা বিষয়ে কর্মসূচি পালন করছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। এসব আচরণ শুধু সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘনই নয়, সাধারণ জনগণকে সরকারি সেবাদান কার্যক্রম বাধাগ্রস্ত করছে। সংশ্লিষ্টরা বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের আচরণ সরকারি চাকরিবিধি ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন, যা শাস্তিযোগ্য অপরাধ।
জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে নতুন রাষ্ট্র গড়তে সংস্কারের নির্দেশ আমলাদের কাছে শিরোধার্য হলেও নিম্নস্তরের কর্মচারীদের দাপটে সচিবালয়ের কর্মপরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রশাসনের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একইভাবে আশঙ্কা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশগুলো বাস্তবায়ন করা নিয়ে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই চলছে এমন পরিস্থিতি। আনসার বিদ্রোহের পরে সরকার আদেশ জারি করে সচিবালয়ের বাইরে বিভিন্ন গোষ্ঠীর দাবি-দাওয়া নিয়ে মিছিল-মিটিং বন্ধ করতে পারলেও সচিবালয়ের ভেতরের কর্মপরিবেশ ফিরিয়ে আনতে পারেনি। এখনও সচিবালয়ের আনাচে-কানাচে, অভ্যন্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে নামাজের নির্ধারিত স্থান বা ক্যান্টিনে বৈঠক ও শলা-পরামর্শ চলছে। একাধিক সচিবের সঙ্গে কথা বলে এবং পুরো সচিবালয় ঘুরে এমন তথ্য জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)