নাটোরে হাটে চাহিদার দ্বিগুণ পশু
নাটোর সংবাদদাতা:
ঈদুল আজহায় নাটোরে এবার চাহিদা চেয়ে দ্বিগুণ কুরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। হাট-বাজার ছাড়াও বাড়ি ও খামার থেকেই বিক্রি হচ্ছে এসব গরু-ছাগল।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার নাটেরে ১৮ হাজার ১৫০টি খামার ছাড়াও পারিবারিকভাবে লালন পালন করা হয়েছে প্রায় পাঁচ লাখ ২০ হাজার ২৩৮টি গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এ জেলায় এবার মোট পশুর চাহিদা রয়েছে দুই লাখ ৫১ হাজার দুটি।
সে হিসাবে চাহিদার উদ্বৃত্ত বিক্রির জন্য প্রস্তুত রয়েছে দুই লাখ ৬৯ হাজার ২৩৬টি পশু। নাটোরের বড় হরিশপুর এলাকার মনোয়ারা এগ্রো ফার্মের মালিক ব্যবসায়ী ইমরাত হোসেন খোকন বলেন গোখাদ্য ও শ্রমিকের মজুরি যে হারে বেড়েছে, তাতে গত বছরের তুলনায় গরুর দাম ৪০ ভাগ বৃদ্ধি পাওয়া উচিত। তার মতে, গরুর দাম সেভাবে বৃদ্ধি পায়নি। তাই তাদের লোকসান গুনতে হচ্ছে। চলতি বছরে তার ৫৫টি দেশীয় বড় ষাঁড় গরু বিক্রি হয়ে গেলে তিনি খামার বন্ধ করে দেবেন বলে জানান।
নাটোর সদরের হয়বতপুরের আমিরুল ইসলাম ‘কালা পাহাড়’ নামে একটি বড় ষাঁড় পালন করেছেন। ২০২১ সালের ২৪ জুন যুগান্তরে আমিরুল ও তার ষাঁড়কে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময়ের ৩০ মন ওজনের ষাঁড়টি এখনো বিক্রি হয়নি। এখন ‘কালা পাহাড়’-এর ওজন ৪০ মন। আমিরুল দাম চান ২৫ লাখ টাকা। অথচ এখনো তেমন কোনো গ্রাহকের দেখা মিলেনি কালা পাহাড়ের জন্য।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, বড় হাটগুলোতে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। হাটে কোনো নগদ লেনদেন না করতে উৎসাহিত করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।