নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ওই অঞ্চলের দুটি নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।
গতকাল রোববার নাইজেরিয়া রেডে ক্রসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির কোজি রাজ্যের উদ্ধারকর্মীরা নাইজার ও বেনু নদীর তীরবর্তী এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের আশ্রয় শিবির অথবা আশপাশের গ্রামে যেতে সাহায্য করছে।
কোজি রাজ্যের রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা উমর ওয়াই মাহমুদ বলেছেন, বন্যায় গত জুমুয়াবার অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৬০ হাজার হেক্টর (দেড় লাখ একর) জমি পানির নিচে তলিয়ে গেছে।
তিনি বলেন, নাইজার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কোজি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফেমি ফানও বলেছেন, আশ্রয় শিবিরগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বন্যা কবলিত অঞ্চলে ১০ লাখের বেশি মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।