নাইজেরিয়ায় খাদ্য নিরাপত্তাহীনতায় আড়াই কোটি মানুষ
, ১২ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লাগামহীন মূল্যবৃদ্ধি এবং একটি নৃশংস বিদ্রোহ ইতিমধ্যেই উত্তর-পূর্ব বোর্নো রাজ্যের নাইজেরিয়ানদের জন্য তাদের পরিবারকে খাদ্য সরবরাহ কঠিন করে তুলেছে। সেপ্টেম্বরে যখন একটি বাঁধ ভেঙে রাজ্যের রাজধানী এবং আশেপাশের কৃষিজমি প্লাবিত হয়, তখন বহু লোককে সহায় সম্বলহীন হতে হয়েছে।
এখন এসব লোক চরমপন্থি বোকো হারাম বিদ্রোহীদের এবং সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের শিবিরে ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। ত্রাণ হিসেবে পাওয়া খাবার যখন ফুরিয়ে যায় তখন তারা স্থানীয় খামারগুলোতে কাজ খোঁজে। সেখানে তারা স্থানীয় দস্যুদের হাতে হত্যা বা ধর্ষণের ঝুঁকিতে থাকে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ২৯টিতে প্রবল বর্ষণ ও বন্যা চলতি বছর ১৫ লাখ হেক্টরেরও বেশি ফসলি জমি ধ্বংস করেছে, যার ফলে ৯০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিপর্যয়ের কারণে নাইজেরিয়ার দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা অবকাঠামো আরো দুর্বল হয়েছে। এছাড়া মুদ্রাস্ফীতির কারণে দুর্বল হয়ে যাওয়া নাইরা মুদ্রা এবং সরকারী জ্বালানি ভর্তুকি বাতিলের কারণে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। চাল ও মটরশুটি জাতীয় খাদ্যের মূল্য অঞ্চল ভেদে এক বছরে দ্বিগুণ, তিনগুণ, এমনকি চারগু ণ বেড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, নাইজেরিয়ার দুই কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য ও পুষ্টির নিরাপত্তাহীনতায় বাস করছে। আগামী জুন-আগস্টের মধ্যে এই সংখ্যা বেড়ে তিন কোটি ৩০ লাখ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার দাবানল আরও বিস্তৃত ও ভয়ানক আকার ধারণ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)