নাইজারে সামরিক অভ্যুত্থান : আঞ্চলিক যুদ্ধের ঝুঁকিতে পশ্চিম আফ্রিকা
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নাইজারের সামরিক অভ্যুত্থান নিয়ে আঞ্চলিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) গত বৃহস্পতিবার একটি বৈঠক করেছে। এতে নাইজারে সামরিক অভিযান শুরুর জন্য সদস্যদের সেনাবাহিনী প্রস্তুত রাখতে বলা হয়েছে। ইকোওয়াসের সামরিক অভিযানকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু নাইজারে বিদেশি সামরিক হস্তক্ষেপ পুরো আফ্রিকায় যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।
১৫ সদস্যের ইকোওয়াসের বর্তমান প্রেসিডেন্সি নাইজেরিয়ার হাতে। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির রাজধানী আবুজায় অনুষ্ঠিত বৈঠকে ১৩ দেশের প্রতিনিধিরা অংশ নেয়। অনুপস্থিত ছিল মালি ও বুরকিনা ফাসো। তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। কারণ নাইজারে বিদেশি সামরিক হস্তক্ষেপকে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে হুঁশিয়ারি দিয়েছে দেশ দুটি।
ইকোওয়াসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাজুমের কাছে নাইজারের অভ্যুত্থানকারীদের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। অন্যতায় দেশটিতে আমরা সেনা পাঠাতে বাধ্য হব।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু বলেছে, আমরা সব অপশন নিয়ে ভাবছি। সবকিছু ব্যর্থ হলেই কেবল সেনাবাহিনীর কথা ভাবা হবে।
বাজুমকে আটক করা ‘সন্ত্রাসী কর্মকা-’ বলে মন্তব্য করেছে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান আউত্তারা। ইকোওয়াসের বৈঠকে সে বলে, সামরিক অভ্যুত্থানকে আমরা মেনে নিচ্ছি না। তারা যদি বাজুমকে ক্ষমতায় ফেরাতে অস্বীকৃতি জানায় তাহলে সামরিক অভিযান ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।
ইকোওয়াসের গত বৃহস্পতিবারের বিবৃতির কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছে, ইকোওয়াসের সঙ্গে আমরা সহমত পোষণ করি। আমরা নাইজারের সামরিক সরকারকে সরে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি।
নাইজারের সামরিক অভ্যুত্থান নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছে আফ্রিকান ফ্রিডম ইনস্টিটিউটের প্রেসিডেন্ট নিয়ামসি। সে হুঁশিয়ারি দিয়ে বলে, নাইজারের সামরিক সরকারকে বল প্রয়োগ করে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা হবে ভয়াবহ। এতে করে পুরো আফ্রিকায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












