নসরুল হামিদের ৭০ ব্যাংক হিসাবের ৩৭ কোটি টাকা অবরুদ্ধ
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা ৭০টি ব্যাংক হিসাবের ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেয়।
একইসঙ্গে তার রাজধানীতে থাকা একটি ফ্ল্যাট ও তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। পাশাপাশি তার দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা মূল্যের তিনটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।