নব্বইয়ের দশক ছিল গ্যাস অনুসন্ধান ও আবিষ্কারের উজ্জ্বল সময়
স্বাধীনতার পর দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম সবচেয়ে জোরালো হয় নব্বইয়ের দশকে। এ সময়ই উত্তোলনযোগ্য গ্যাসের আবিষ্কার হয় সবচেয়ে বেশি। এখন পর্যন্ত দেশে গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ শনাক্ত হয়েছে প্রায় ৩০ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে নব্বইয়ের দশকেই আবিষ্কার হয়েছিল প্রায় ১০ টিসিএফ বা এক-তৃতীয়াংশ। অনুসন্ধান ও উত্তোলনযোগ্য মজুদ আবিষ্কারের দিক থেকে নব্বইয়ের দশককেই গ্যাস খাতের উজ্জ্বলতম সময় হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে, এর পরের দশকগুলোয় গ্যাসের চাহিদা ও উত্তোলন বাড়লেও অনুসন্ধান-আবিষ্কারে তেমন কোনো বিনিয়োগ হয়নি। বরং খাতটি নিয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতা ও ত্রুটিযুক্ত প্রাক্কলনের প্রবণতা দেখা গেছে। এছাড়া জ্বালানি খাতে দক্ষতার অভাব দেখা দেয়ার পাশাপাশি বিদেশী বিনিয়োগ বন্ধ হয়ে পড়া এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্সকে কাজে লাগাতে না পারায় গ্যাস খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যায়নি। বরং দেশে গ্যাসের চাহিদা পূরণের জন্য এক পর্যায়ে এলএনজি আমদানি শুরু ও পরে এর ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে।
নব্বইয়ের দশককে দেশের গ্যাস খাতের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরূল ইমাম। তিনি বলেন, ‘স্বাধীনতাপরবর্তী গ্যাসের আবিষ্কার-অনুসন্ধান সবচেয়ে বেশি হয়েছিল নব্বইয়ের দশকে। সেই সময় বিদেশী কোম্পানি শেভরনের অনুসন্ধানে বিবিয়ানা গ্যাস ফিল্ড আবিষ্কার হয়। সেখানে বড় মজুদ পাওয়া যায়। দেশের গ্যাস খাতের মজুদ ও উন্নয়নে এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। ওই দশকে বিদেশী কোম্পানিগুলোর তৎপরতার পাশাপাশি পেট্রোবাংলা ও বাপেক্স শাহবাজপুরের মতো বড় গ্যাস ফিল্ড আবিষ্কার করে। গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিদেশী ও স্থানীয় কোম্পানিগুলোর আগ্রহ ছিল অনেক বেশি।’
দেশে এ পর্যন্ত ২৯টি গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে। এর মধ্যে নব্বইয়ের দশকে (১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত) দেশের স্থলভাগ ও সাগরে মোট সাতটি গ্যাস ফিল্ড আবিষ্কার হয়। পেট্রোবাংলার তথ্য অনুসারে, এসব গ্যাস ফিল্ডে মোট মজুদ ৯ হাজার ৯০৩ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) বা ৯.৯ টিসিএফ (১ টিসিএফ = ১ হাজার বিসিএফ)। গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে সাঙ্গু বাদে বাকি ছয়টি এখন সক্রিয় আছে। জাতীয় গ্রিডে মোট সরবরাহে এ ছয় গ্যাস ফিল্ডের অবদান এখন ৪৩ শতাংশ।
বিশেষজ্ঞরা মনে করেন, নব্বইয়ের দশকেই দেশে তেল-গ্যাস অনুসন্ধানে দেশী ও বিদেশী কোম্পানিগুলোর তৎপরতা ছিল সবচেয়ে বেশি। ওই সময় বিদেশী তেল-গ্যাস কোম্পানিগুলো বাংলাদেশের গ্যাস খাতে বিনিয়োগকে প্রবল সম্ভাবনাময় হিসেবে দেখছিল। সমন্বিত পরিকল্পনা, বিবিয়ানা গ্যাস ফিল্ড আবিষ্কারসহ স্থানীয় কোম্পানিগুলোর কাজের ক্ষেত্রও সে সময় সম্প্রসারিত হয়েছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।