শিশু লালন-পালন/পরিচর্যা:
নবজাতক শিশুর খাবার গ্রহণ ও স্বাভাবিক ওজন
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
কিছু নবজাতক অন্যদের তুলনায় খুব দ্রুত বৃদ্ধি পায়। যদি এমন হয়ে থাকে যে, আপনি শুধু তাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তবুও তার ওজন বৃদ্ধি পাচ্ছে তবে এমন ভাবার কারণ নেই যে আপনি তাকে বেশি খাওয়াচ্ছেন, কারণ শুধুমাত্র বুকের দুধ খাওয়া বাচ্চারা সাধারণত প্রয়োজনের অতিরিক্ত দুধ খায়না। হতে পারে অতিরিক্ত ওজন বৃদ্ধি তার ক্রমবর্ধমান ক্ষুধার একটি চিহ্ন।
যদি আপনার শিশু বোতলের মাধ্যমে ফর্মুলা মিল্ক পান করে থাকে তবে কিছু লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে তার পর্যাপ্ত পরিমাণে দুধ পান হয়েছে, তাকে আর জোর করতে হবে না। লক্ষণসমূহ হলো:
ঠোঁট বন্ধ করে রাখবে।
চোষা বন্ধ করে দেবে।
নিপলটি মুখ থেকে বের করে দেবে।
মাথা সরিয়ে নেবে।
কখন চিকিৎসকের কাছে নেয়া উচিত?
যদি আপনার শিশুর ইস্তিঞ্জা ত্যাগের পরিমাণ ঠিক থাকে, ঘুম থেকে জাগার পর তাকে সজাগ মনে হয় এবং সে যদি ঠিকভাবে দুধ চুষে খেতে পারে তবে তার ওজন নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। যেসব নবজাতকের বৃদ্ধি ধীরে হয় তারা হয়তো কিছুদিনের মধ্যেই অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতই ওজন লাভ করবে ঠিক একই ভাবে যাদের ওজন দ্রুত বাড়ে তাদেরও একটা সময় গিয়ে ওজন বৃদ্ধির হার কমে স্বাভাবিক অবস্থায় চলে আসবে।
তবে, নিম্নলিখিত লক্ষন গুলোর কোন একটি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে:
যদি বাচ্চার বয়স ২ সপ্তাহ হওয়ার পরেও জন্মকালীন ওজন ফিরে না আসে।
জন্মকালীন ওজন ফেরত আসার পরেও যদি অস্বাভাবিকভাবে আবার কমে যায়।
ঘুম থেকে উঠার পরেও যদি তাকে অবসন্ন ও ভাবলেশহীন দেখায়।
বোতল বা বুকের দুধ পান কোনটিতেই সে আগ্রহী হচ্ছে না।
দৈর্ঘ্যের তুলনায় ওজন বেশি বৃদ্ধি পাওয়া বা অতিরিক্ত খাওয়ার প্রবনতা দেখা দেওয়া।
আপনার যদি নবজাতকের ওজন সম্পর্কে কোন সংশয় বা প্রশ্ন থাকে তবে শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এই সমস্ত বিষয়গুলো আপনার শিশুর স্বাভাবিক বিকাশের অংশ এবং সময়ের সাথে স্থিতিশীল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তুলার তাওফিক দান করেন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












