শিশু লালন-পালন/পরিচর্যা:
নবজাতকের স্বাভাবিক বৃদ্ধি হ্রাস এবং গড় ওজন
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
যদি দেখা যায় যে, প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে আপনার বাচ্চার ওজন ৪ আউন্সের চেয়ে কম বাড়ছে, তবে আপনাকে ওজন সম্পর্কিত সমস্যা খুঁজে বের করে তা সমাধানের উপায় নির্ণয় করতে হবে। এই ধরনের সমস্যার জন্য সাধারণত কিছু কারণ দায়ী হতে পারে।
হয়তো আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না। ওজন বাড়াতে হলে ২৪ ঘন্টায় কমপক্ষে ৮ থেকে ১০ বার দুধ খাওয়ানোর চেষ্টা করুন। কখনো দিনের বেলা তিন ঘণ্টার বেশি বা রাতে চার ঘন্টার বেশি না খাইয়ে রাখা যাবে না।
খেয়াল রাখবেন বাচ্চা যেন বুকের দুধ একটা পুরোপুরি খাওয়া শেষে অন্যটা খায়, কারণ সর্বোচ্চ ফ্যাট সমৃদ্ধ হাইন্ড মিল্ক শেষের দিকে আসে। একটি ১০ থেকে ১৫ মিনিট খাওয়ানোর পর অন্যটি তাকে খেতে দিবেন।
বাচ্চারা অনেক সময় জিহ্বা বা ঠোঁটের টাইয়ের কারণে ঠিক মতো দুধ খেতে পারে না। কিভাবে চোয়ালের পেশীগুলি সমন্বয় করতে হবে তা এ বয়সী শিশুর পক্ষে কখনো কখনো জানা সম্ভব হয় না। ফলে, সে খেতে গিয়ে ক্লান্ত বা হতাশ হয়ে পড়ে। এই ক্ষেত্রে, পাম্প করা মায়ের দুধের বোতল বা ফর্মুলা মিল্ক তার ওজন বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। এই ধরনের সমস্যা সমাধানে “ল্যাক্টেশন এক্সপার্ট" সহায়তা করতে পারে।
আপনার শিশু কি চুষনি ব্যবহার করে বা অন্য কোন তরল পানীয় পান করে? দুধ পান করা ব্যতীত অন্য কিছু চোষার মাধ্যমে সন্তুষ্টি মানে সে তার চাহিদা অনুযায়ী দুধ পান করতে পারছে না। যদি এটি হয় তবে আপাতত চুষনী বা পানি দেওয়া থেকে বিরত থাকুন।
আপনার বুকে যতটা দুধ উৎপন্ন হওয়ার কথা ততটা হয়তো হচ্ছে না, কারণ আপনি পেটে চাপ প্রয়োগ করে ঘুমাচ্ছেন। ফলে, আপনার বুকে চাপ সৃষ্টি হয়। দেখা যাচ্ছে আপনি কাজ করতে করতে ক্লান্ত কারণ সারাদিন আপনার প্রচুর শক্তি ব্যয় হয়েছে বা আপনার বাচ্চা হয়তো পুরো রাত ঘুমিয়ে কাটাচ্ছে। ফলে তার খাওয়াতে কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। চাহিদা ও যোগানের ভিত্তিতে মায়ের বুকে দুধ উৎপন্ন হয়, যার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। যদি সম্ভব হয় তবে আপনার খাওয়া-দাওয়া ও বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরিমাণ বাড়িয়ে দিন। চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ক্যালরি গ্রহণ ও প্রচুর পানি পান করতে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করেন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












