শিশু লালন-পালন/পরিচর্যা:
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি হ্রাস এবং শিশুর গড় ওজন
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
এটি শিশুর বর্ণ বংশ বা গোত্র অনুযায়ী ভিন্ন হতে পারে। গবেষণায় দেখা গেছে, পূর্ণ-মেয়াদে জন্মগ্রহণকারী ১০ জন শিশুর মধ্যে ৮ জন ৫ পাউন্ড থেকে ৮ পাউন্ড ওজন নিয়ে জন্মগ্রহণ করে।
আপনার নবজাতকের ওজন যদি উল্লেখিত সীমারেখার মধ্যে থাকে তবে তার আকার নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যদি তার ওজন এর চেয়ে বেশি বা কম হয় তবে আপনার চিকিৎসক নিশ্চয়ই তার সুস্থতা নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা বা পর্যবেক্ষণের পরামর্শ দিতে পারে।
জন্মের পর নবজাতকের ওজন হ্রাস :
হাসপাতাল থেকে ছাড়ার পর যদি আপনার নবজাতকের ওজন ৫ থেকে ১০ শতাংশ কমে যায় তবে তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ওজন কমে যাওয়ার কারণ কি? নবজাতকের শরীর থেকে এ সময় কিছু তরল পদার্থ বেরিয়ে যায় যা প্রসবের পর স্বাভাবিক।
যেহেতু জন্মানোর পর তাকে প্রচুর খাবার দেয়ার প্রয়োজন হয় না (প্রসবের পর দুদিন পর্যন্ত বুকের দুধ না আসা স্বাভাবিক), তাই সে সময়টাতে শরীর থেকে বের হয়ে যাওয়া ওজন ফিরে পাওয়া সম্ভব হয় না।
তবে এতে চিন্তিত হবেন না, পাঁচদিনের মধ্যে আবার তার ওজন বাড়তে শুরু করবে। ১০ থেকে ১৪ দিনের মধ্যে নবজাতক পুনরায় তার ভূমিষ্ঠ হওয়ার সময়ের ওজন ফিরে পাবে।
নবজাতকের দ্রুত শারীরিক বৃদ্ধির হার বা গ্রোথ স্পার্ট :
সাধারণত, ১, ২ ও ৪ সপ্তাহ বয়সের মধ্যে শিশুরোগ বিশেষজ্ঞ আপনার নবজাতকের ওজনসহ অন্যান্য বিষয়সমূহ পর্যবেক্ষণ করবেন।
নবজাতকের ওজন পরিমাপের জন্য বাসার ওজন মেশিন ব্যবহার না করাই ভালো কারণ নবজাতকের ওজনের ক্ষেত্রে স্কেলটি আউন্সগুলোর ভগ্নাংশ পরিমাপ করার পক্ষে যথেষ্ট সংবেদনশীল নয়!
সাধারণত, একবার নবজাতকের জন্মকালীন ওজন ফিরে আসার পর প্রথম ৪ থেকে ৬ মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৪ থেকে ৭ আউন্স পর্যন্ত ওজন বাড়ে মানে প্রতি মাসে ১ থেকে ২ পাউন্ড।
আপনার ছোট্ট শিশুটি পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে কিনা তা নিয়ে যদি আপনি নিশ্চিত না হন তবে এই নিয়মটি অনুসরণ করতে পারেন: যদি আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পায়, তবে সে দিনে ৮ থেকে ১০ বার ছোট ইস্তিঞ্জা ও ৫ বার বড় ইস্তিঞ্জা করবে (ফর্মুলা মিল্ক পান করা বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা কম হতে পারে)।
বেশিরভাগ শিশুর গ্রোথ স্পার্ট সাধারণ ৭-১০ দিন বয়সে হয়। পরে আবার ৩ সপ্তাহ ও ৬ সপ্তাহ বয়সে তা লক্ষ্য করা যায়। আপনার নবজাতক যদি এ সময়গুলোতে বেশি খেতে চায় বা সে যদি ঘন ঘন দুধ পান করতে চায় এতে অবাক হবেন না।
বুকের দুধ অনেকটা চাহিদা ও যোগানের মতো, শিশু যত বেশি দুধ পান করবে, মায়ের বুকে তত বেশি দুধ উৎপন্ন হবে। বাচ্চার ওজন গ্রোথ স্পার্ট এর সময়গুলোতে দ্রুত গতিতে বাড়তে পারে এবং এর মধ্যবর্তী সময়ে ধীরে ধীরে বাড়তে পারে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই নেককার ও সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করেন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












