নন-ক্যাডারদের নিয়ে যে আদেশ দিলো আদালত
নিজস্ব প্রতিবেদক:
আলোচিত ৪০তম বিসিএসে নন-ক্যাডারদের নিয়োগের ফলাফল প্রকাশে বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা।
তবে আদেশে আপিল বিভাগ বলেছে, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে স্থানীয় সরকার বিভাগের ১৫৬ জন ব্যতীত বাকি ৪ হাজার ৩২২ জনের নিয়োগ দিতে বাধা নেই।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরের বছরের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২০ সালের ৪ জানুয়ারি হয় লিখিত পরীক্ষা। এরপর করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকে কার্যক্রম।
এরপর গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, স্বল্প সময়ের মধ্যে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করার কথা থাকলেও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েন কয়েক হাজার চাকরিপ্রার্থী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।