নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি, বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহবান
নিজস্ব প্রতিবেদক:
বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ' আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
এতে লিখিত বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দবিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অন্যদিকে একই পাঠক্রমে পাঠদানকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি সুবিধা ভোগ করছেন। এই বৈষম্য শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সংগঠনের নেতারা ফ্যাসিস্ট সরকারের প্রণীত এমপিও নীতিমালা ২০২১ বাতিলের দাবি জানান এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার আহ্বান জানান।
তারা বলেন, স্বীকৃতিই এমপিওভুক্তির একমাত্র মানদ- হওয়া উচিত। বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু নন-এমপিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষক আর্থিক সংকটে দিনমজুরি কিংবা অটোচালানোর মতো পে স্বীকৃতিই এমপিওভুক্তির একমাত্র মানদ- হওয়া উচিত। বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু নন-এমপিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষক আর্থিক সংকটে দিনমজুরি কিংবা অটোচালানোর মতো পেশায় যুক্ত হচ্ছেন। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন।
নেতারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৭ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংগঠনটির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।