নদী ‘খুনের’ পেছনে দায়ী ভারত, উন্নয়ন প্রকল্প ও দখলদারেরা -আনু মুহাম্মদ
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের নদীগুলো একের পর এক ‘খুন’ হয়ে যাওয়ার পেছনে ভারতের নদীমুখে বাঁধ, নদীকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্থানীয় দখলদারেরা প্রধানত দায়ী বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় এমন মন্তব্য করেন আনু মুহাম্মদ।
আনু মুহাম্মদ বলেন, দেশের নদীগুলো যে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এর পেছনে তিনটা উৎস। প্রথমত, ভারত। সেখানে বাঁধ, নদী সংযোগ প্রকল্প হওয়ার কারণে আমাদের নদীগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়ত, নদীসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প। এর ফলে প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অপরিকল্পিত কাজের কারণে সীমানা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। এসব প্রকল্পের সঙ্গে অনেক দেশীয় ও আন্তর্জাতিক ব্যক্তি, সংস্থা ঋণ দিচ্ছে। তৃতীয় হচ্ছে, যারা সরাসরি নদী দখল করছে। এটা সরাসরি ক্ষমতার সঙ্গে জড়িত।’
বর্তমানে যে উন্নয়নের মডেল তা নদী খুনের অন্যতম কারণ উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, দেশের জিডিপি বৃদ্ধির পেছনে কনস্ট্রাকশন অন্যতম বড় খাত। এই খাতের সঙ্গে জড়িত ইট, সিমেন্ট, বালি। এসবের সঙ্গে সরাসরি নদী-সম্পর্কিত। শুঁটকি নদী দখল করে দেওয়ান ইয়াহিয়া কনস্ট্রাকশন করছেন। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যার পাড়ে সিমেন্ট কারখানা, ইটের ভাটা। উন্নয়ন বলতে যদি শুধু জিডিপি বোঝেন তাহলে তো নদী দখল খুবই ভালো কাজ।
নদী কেটে সরু করতে তিনটি বড় প্রকল্প হচ্ছে জানিয়ে তিনি বলেন, চীন তিস্তা নদীতে বিনিয়োগ করছে। বিশ্বব্যাংকের বিনিয়োগে ব্রহ্মপুত্রে আরেকটি প্রকল্প হচ্ছে। আরেকটি ভারতের বিনিয়োগে আরও কয়েকটি নদীতে। এই প্রকল্পগুলোর মূল কথা হচ্ছে, নদী কেটে সরু বানাতে হবে যেন নদীর পাড়ে জমি বের করা যায়।
ক্ষমতাসীনরাই দখলদারদের মদদ দিচ্ছে উল্লেখ করে আনু মুহাম্মদ আরও বলেন, ‘কিছুদিন আগে এক মেয়র সাহেব বললেন, আমরা বুড়িগঙ্গাকে আরেকটা হাতিরঝিল বানাব। যারা নদী এবং ঝিলের তফাৎ জানে না বা নদীকে ঝিল বানানো একটা গৌরবের বিষয় মনে করেন, একটা উন্নয়ন প্রকল্প ভাবে তাঁরাই তো নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব করছে। এখানে আইন, দর্শনের বিষয় আছে। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে ক্ষমতার বিষয়।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের সামগ্রিক নদী প্রশাসনের চিত্রটা খুব ঘোলাটে। পৃথিবীর যে সমস্ত দেশ তাদের নদী রক্ষা করেছে তারা নদীকে সম্পদ হিসেবে বিবেচনা করেছে। একটা নৃতাত্ত্বিক কারণেই নদী রক্ষা করতে হবে। কারণ বন্যা নিয়ন্ত্রণ, ভাঙন কমানো, সেচ, পানিবিদ্যুৎ, মাছ, মাঝি, ড্রেনেজ ইত্যাদি অনেক কারণে নদীকে সম্পদ বলি। আমাদের হাইকোর্টে রায়ে নদীকে জীবন্ত সত্তা বলা হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)