নদী ভাঙন: হারিয়ে যাচ্ছে ৭ গ্রাম
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পিরোজপুর সংবাদদাতা:
দক্ষিণে কঁচা নদী আর উত্তরে বেলুয়া নদী, মাঝখানে কালিগঙ্গা। এই কালিগঙ্গা বিভক্ত করেছে পশ্চিমে নাজিরপুর এবং পূর্বে স্বরূপকাঠি উপজেলাকে। কালিগঙ্গার পূর্বপাড়ে চর পড়লেও পশ্চিম পাড়ে শ্রীরামকাঠি বন্দর দক্ষিণ বাজার, চলিশা-জিবগ্রাম থেকে সাবোডাঙা পর্যন্ত কয়েক কিলোমিটার জায়গা জুড়ে হয় তীব্র নদী ভাঙন।
পিরোজপুরের সদর উপজেলা ও নাজিরপুর উপজেলার দূর্গাপূর-কলাখালী-শ্রীরামকাঠি ইউনিয়নের পার্শ্ববর্তী কালিগঙ্গা নদী তীরবর্তী এই ভাঙনে ভোগান্তিতে ৫ হাজারের বেশি মানুষ। স্থানীয় সাধারণ মানুষ বলছে, দ্রুত এই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পিরোজপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সাতটি গ্রাম।
সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে প্রকল্প জমা দেওয়া হয়েছে। পাস হলেই কাজ শুরু হবে।
স্থানীয় মিজানুর রহমান বলেন, প্রতিবছর প্রায় একশ পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আজ ভূমিহীনের তালিকায়। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যারা নদী পাড়ে বসবাস করছি তাদের জন্য বেড়িবাঁধ দিয়ে যেটুকু আছে সেটুকু যেন রক্ষা করা হয়।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলানা মেহেদী হাসান বলেন, পিরোজপুর জেলার সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর তীরে যে ভাঙন রয়েছে, তা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো হচ্ছে ইন্দেরহাট-মিয়ারহাট বন্দর, শ্রীরামকাঠি বন্দর, বেকুটিয়া ফেরিঘাট, ইন্দুরকানি শহরসহ টোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিরক্ষা কাজ। কিছু কালিগঙ্গা ও কিছু সন্ধ্যা নদীর তীরে অবস্থিত। এগুলো রক্ষায় আমরা ডিপিপি প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছি। ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এটি অনুমোদন হয়ে গেলে আমরা ভাঙন কবলিত এলাকাগুলোতে কাজ শুরু করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












