নতুন ‘রোগ’ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে, মৃত্যুর হার ৩৯ %
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ৭এন৯ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। দেশটিতে ইতোমধ্যেই আরেকটি বার্ড ফ্লু স্ট্রেইন ছড়িয়ে পড়েছে, এতে মানুষ ভীষণভাবে আক্রান্ত হচ্ছে।
বিশ্বজুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও ছড়িয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের দুগ্ধ গবাদিপশুর মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। এতে নতুন এক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এইচ৫এন১ ভাইরাস, যা যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু ঘটিয়েছে। তবে এইচ৭এন৯ ভাইরাস আরও মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ১,৫৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৬১৬ জন মারা গেছে। মৃত্যুর হার ৩৯ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইচ৭এন৯ ও এইচ৫এন১ উভয় ভাইরাসই সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। যুক্তরাষ্ট্রের মিসিসিপির নক্সুবি এলাকায় ৪৭,৬৫৪টি ব্রয়লার মুরগির খামারে এইচ৭এন৯ শনাক্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ১৩ মার্চ এটি নিশ্চিত করেছে।
মিসিসিপির কৃষি ও স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্ড ফ্লু প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কার্যক্রম ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের শুরুতে ব্যাহত হয়েছিল। সে সময় ফেডারেল সংস্থাগুলো কংগ্রেসের বৈঠক ও রাজ্যের প্রাণিস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা বাতিল করেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)