নতুন প্রকল্পে বৈদেশিক ঋণের প্রবাহ বেড়েছে
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রকল্পের কাজে বেড়েছে বৈদেশিক ঋণের প্রবাহ। মাত্র দুটি সভায় ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। যেখানে ১২টি প্রকল্পেই বৈদেশিক ঋণনির্ভর। এসব প্রকল্পের আওতায় বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে ১২ হাজার ৩৫০ কোটি টাকা। ঋণ দেওয়ার শীর্ষে রয়েছে বিশ্বব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), জাইকা, ইএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। ঋণের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, পাইপলাইনে বৈদেশিক ঋণের চাপ আছে। এজন্য ঋণনির্ভর প্রকল্পের অনুমোদন বাড়িয়ে দিচ্ছি।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে নতুন চারটি এবং বাকি পাঁচটিই সংশোধিত প্রকল্প। ৯টি প্রকল্পে নতুন করে এক হাজার ৭৩১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় দাঁড়াচ্ছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে ছয়টি প্রকল্পে তিন হাজার ৪৩৮ কোটি টাকা ঋণ অনুদান হিসেবে দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) জাইকা, ইএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংক।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, বর্তমানে পাইপলাইনে রয়েছে ৫০.৩৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ১০৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় পাঁচ লাখ তিনশ কোটি টাকা। পাইপলাইন থেকে বৈদেশিক ঋণ ছাড় করতেই ঋণনির্ভর প্রকল্পের অনুমোদন বাড়ছে।
পরিকল্পনা মন্ত্রী মান্নান বলেন, পাইপলাইনে বৈদেশিক ঋণের চাপ আছে। এজন্য ঋণনির্ভর প্রকল্পের অনুমোদন বাড়িয়ে দিচ্ছি। তাছাড়া আমাদের এখন ডলারও দরকার। বৈদেশিক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু ভালো। ঋণনির্ভর প্রকল্প অনুমোদন দিলে পাইপলাইনের চাপও কমবে, আমাদের অ্যাকাউন্টেও ডলার বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)