নতুন গ্রহের সন্ধান, আকার ‘পৃথিবীর মতো’
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
নতুন একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, নেপচুনের পেছনে কুইপার বেল্টে নতুন এ গ্রহের সন্ধান পাওয়া গেছে। এটির আকার ‘পৃথিবীর মতো’। আগের ধারণার চেয়ে নতুন গ্রহটি বড়।
অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কুইপার বেল্টে সন্ধান পাওয়া বস্তুকে ‘প্লানেট নাইন’ নামে ডাকা হচ্ছে। এর বিচিত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন-অন্যান্য বস্তুর ওপর এ মহাকর্ষীয় প্রভাব রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এটি একটি গ্রহ।
কুইপার বেল্ট হলো ডোনাট আকৃতির একটি বরফপূর্ণ বলয়। শতকোটি বছর আগে গ্রহ সৃষ্টির পর থেকে কুইপার বেল্ট এমন অবস্থায় আছে। তবে দূরত্বের কারণে বিজ্ঞানীরা সেখানে পৌঁছাতে পারেননি। ডাচ-আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কুইপারের নামে এটির নামকরণ করা হয়েছে। ১৯৫১ সালে সে কুইপার বেল্টের অস্তিত্বের কথা জানিয়েছিলো। জ্যোতির্বিজ্ঞানীরা এখনো কুইপার বেল্ট নিয়ে গবেষণা করছে।
গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, আমরা পৃথিবীর মতো আকারের একটি গ্রহ খুঁজে পেয়েছি। এটা আশার কথা যে পৃথিবী থেকে এত দূরে কুইপার বেল্টে একটি গ্রহ টিকে রয়েছে। সৌরজগতে এমন অনেকগুলো বস্তুর অস্তিত্ব রয়েছে।
এর আগে বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছিলো, সৌরজগতের শেষ ভাগে পৃথিবীর মতো আরও গ্রহের অস্তিত্ব থাকতে পারে। তবে এই গ্রহের আকার আগে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেশ বড়। আর পৃথিবী থেকে এটি যত দূরে ভাবা হয়েছিল, তার চেয়ে এটি কাছে।
২০২০ সালে এক গবেষণায় বিজ্ঞানীরা সম্ভাব্য নতুন গ্রহটিকে ‘নবম গ্রহ’ হিসেবে অনুমান করেছিলেন। আগে প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ ধরা হতো। তবে ২০০৬ সালে প্লুটোর গ্রহের মর্যাদা কেড়ে নেওয়া হয়। তখন বলা হয়, প্লুটো গ্রহ নয়, বরং বামন গ্রহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)