লস অ্যাঞ্জেলসের দাবানল:
নতুন করে ২১ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল ধ্বংস
, ২৪ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ২১ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল ধ্বংস হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে দাবানল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলসের দমকলকর্মীরা বলছে, গত বৃহস্পতিবার ভোর রাত থেকে লস অ্যাঞ্জেলস কাউন্টির কাস্টেইক লেক এলাকার হিউজেস সড়ক থেকে দাবানল শুরু হয়। মাত্র এক ঘণ্টার মধ্যেই ৫০০ একর এলাকায় সেটি ছড়িয়ে পড়ে। নতুন দাবানলের ফলে বিশাল আকারের কালো ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে। আক্রান্ত এলাকাটি লস অ্যাঞ্জেলস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
এদিকে, সান ডিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ‘অ্যালার্টক্যালিফোর্নিয়া’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে আগুনের সূত্রপাত ও দ্রুত ছড়িয়ে পড়ার একটি প্রামাণ্যচিত্র শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, পাহাড়ি এলাকা থেকে হঠাৎ চারদিকে ধোঁয়ার কালো মেঘ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এবং অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপক দলগুলো ভূমি থেকে এবং আকাশপথে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, তাদের ‘জীবন হুমকির মুখে’। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা এখনও শক্তিশালী শুষ্ক বাতাস প্রবাহিত হওয়ার কারণে চরম অগ্নি-ঝুঁকির মধ্যে রয়েছে। এ অঞ্চলটি রেড-ফ্ল্যাগ সতর্কতার আওতায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)