নতুন ঋণ ছাড় করতে ‘শর্ত পূরণে’ তাগাদা বিশ্বব্যাংকের
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশ সেকেন্ড রিকভারি অ্যান্ড রিজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিডের আওতায় গত বছরের মার্চে বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছিল বিশ্বব্যাংক। এ ঋণের জন্য বিশ্বব্যাংক ১২টি শর্ত দিয়েছিল। এর মধ্যে বেশিরভাগ শর্তই এখনও পূরণ হয়নি। কিছু শর্ত পূরণের প্রক্রিয়া চলছে।
সম্প্রতি অর্থ বিভাগের সঙ্গে এক বৈঠকে প্রদত্ত শর্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভিনের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। তারা দ্রুত অর্থ ছাড়ের জন্য আগের দেওয়া শর্তগুলো জরুরি ভিত্তিতে পূরণ করার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, শর্ত পূরণ না হলে ঋণ পেতে আরও দেরি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলমান ডলার সংকটের সময় এই ঋণের গুরুত্ব অনেক। ইতোমধ্যে বিশ্বব্যাংকের বেশিরভাগ শর্ত পূরণের কাজ শুরু হয়েছে। ঋণ পেতে শর্তগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্র জানায়, ঋণের জন্য বিশ্বব্যাংক যে ১২টি শর্ত দিয়েছিলো, এর মধ্যে কিছু শর্ত বাস্তবায়নাধীন আছে। যেমন: ন্যাশনাল ট্যারিফ পলিসির খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত করার বিষয়ে খুব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা হবে।
বিশ্বব্যাংকের আরেকটি শর্ত ছিলÍইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অটোমেটেড চালান সিস্টেম চালু করা। ইতোমধ্যে এনবিআর তা কার্যকর করেছে।
এছাড়া, শর্ত অনুযায়ী ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও তার দেওয়া ৪৭০ কোটি ডলার ঋণের শর্তে এ আইন সংশোধনের শর্ত দিয়েছে।
বিশ্বব্যাংকের শর্তগুলোর মধ্যে আরও আছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি’ গঠন করা। ইতোমধ্যে এ বিষয়ে কাজ অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক কর্মকর্তা।
বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী, ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রণয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি প্রকল্প বাস্তবায়ন করছে। পাওয়ার ট্রান্সমিশন খাতে পিপিপি চালুর বিষয়েও সার্কুলার জারি করেছে বিদ্যুৎ বিভাগ। তবে, সামাজিক সুরক্ষার পুনঃশ্রেণিকরণ তালিকা প্রণয়ন ও বাস্তবায়ন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট গভর্ন্যান্সকে জোরদার করার জন্য সার্কুলার জারি এবং পানিবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণের মতো কিছু শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












